টঙ্গী ময়দানে জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

৩১ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ AM
বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা © টিডিসি ফটো

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তাবলীগ জামাতের জুবায়েরপন্থিদের টঙ্গী ময়দানে প্রস্তাবিত জোড় ও আগামী বিশ্ব ইজতেমা না করার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার উপসচিব মো. আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়েছে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা-২৬’ অনুষ্ঠানের অনুরোধ জানানো হয়। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উল্লেখিত সময়সূচিতে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্বাচন-পূর্ব সময়ে টঙ্গী ময়দানে ‘খুরুজের জোড়’ ও ‘বিশ্ব ইজতেমা-২০২৬’-সহ যেকোনো ধরনের সমাবেশ অনুষ্ঠান থেকে বিরত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9