জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে এবারের ইজতেমা: ধর্ম উপদেষ্টা

০২ নভেম্বর ২০২৫, ০১:২৩ PM
ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা © সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরই এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন। রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলিগ জামায়াতের জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে এবারের ইজতেমা নির্বাচনের পর করার সিদ্ধান্ত হয়েছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে, আর নির্বাচনী সময় আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা আয়োজনের বিষয়ে তাবলিগ জামায়াতের নেতারা সম্মতি দিয়েছেন।’

তবে কোন পক্ষ আগে ইজতেমা করবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা বলেন, “দুই গ্রুপের একসঙ্গে ইজতেমা আয়োজনের সুযোগ নেই। আলোচনা করে তারিখ নির্ধারণ করা হবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950