৬ গোলের ম্যাচে স্পেনের প্রায় নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল

২৭ মার্চ ২০২৪, ০৯:০৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
৬ গোলের ম্যাচে স্পেনের প্রায় নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল

৬ গোলের ম্যাচে স্পেনের প্রায় নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল © সংগৃহীত

৬ গোলের থ্রিলার ম্যাচে স্পেনের প্রায় নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে ৩-৩ গোলে রুখে দিয়েছে ল্যাটিন আমেরিকার দলটি।

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে স্পেনের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। এরপর দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়ে ২-২ গোলে সমতা আনে দরিভল জুনিয়রের শিষ্যরা।

৮৬ মিনিটে স্পেনের মিডফিল্ডার রদ্রির দ্বিতীয় পেনাল্টি গোলে ফের ৩-২ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। শেষ মুহূর্তে সেই গোল শোধ করে ব্রাজিলকে টানা দ্বিতীয় ম্যাচে অপরাজিত রাখেন লুকাস পাকেতা।

স্বাগতিক স্পেনকে ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে লিড দেন রদ্রি। এরপর ৩৬ মিনিটে দানি এলবোর গোলে ২-০ তে এগিয়ে যায় স্পেন। দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়ে ৪০ মিনিটে রদ্রিগো ও ৫০ মিনিটে এনড্রিকের গোলে সমতায় ফেরে ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন বিস্ময়বালকখ্যাত এনড্রিক।

ব্রাজিলে দারুণ শুরু করেছেন দরিভল। ইনজুরিতে বিধ্বস্ত দলকে বড় দুটি দলের অপরাজিত থেকে সবাইকে চমকে দিয়েছেন তিনি। এর আগে ফ্রেন্ডলি ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

ট্যাগ: ফুটবল
১৪ দিন আইসিইউতে লড়ে হেরে গেল দুই মাসের শিশু রোজা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সামনেই নৌকা থেকে সাগরে পড়ে যাওয়া শামীমের মরদেহ ১৮ ঘ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
টাকা আছে বুঝেই ইসমাইলকে বাস থেকে নামতে দেননি চালক-হেলপার, শ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9