একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ PM
জকিগঞ্জ থানা, সিলেট

জকিগঞ্জ থানা, সিলেট © সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) এবং তার ৪ বছরের হৃদি দাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্বজনরা ঘরে গিয়ে মা ও মেয়েকে একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।পরে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।  রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে চম্পা রাণী ও তার মেয়েকে ঘরে একই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। নারীটি গর্ভবতী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কি কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ সুজন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতাহাল করে রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দাখিল করেনি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে ফের গুগল ফরমে তথ্য দেওয়ার সুযোগ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাজা অবরোধ ভাঙতে ফের সমুদ্রে ভাসছে ‘ফ্রিডম ফ্লোটিলা’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সামনে এনসিপি, পেছনে আওয়ামী লীগ, মাঝে খেলছে জামায়াত: রাশেদ খ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9