‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ PM
 বিধ্বস্ত যুদ্ধবিমান

বিধ্বস্ত যুদ্ধবিমান © সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সের বাইরে একটি বিমানঘাঁটিতে বার্ষিক ‘এথেন্স ফ্লাইং উইক’ এয়ার শো চলাকালে এফ-৪ ফ্যান্টম সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবারের এ দুর্ঘটনার সময় এয়ার শো দেখতে বিমানঘাঁটিতে হাজারো দর্শনার্থী উপস্থিত ছিলেন। গ্রিক বার্তা সংস্থা এএনএ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর হঠাৎ উচ্চতা হারাতে শুরু করে। এরপর সেটি মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। বিমানে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় তাঁরা ইজেকশন ব্যবস্থা ব্যবহার করে বিমান থেকে বের হতে পারেননি।

ঘটনাস্থলে থাকা গ্রিসের সরকারি সম্প্রচারমাধ্যম ইআরটির এক সাংবাদিক জানান, বিমানটি কিছুক্ষণ আগেই উড্ডয়ন করেছিল। হঠাৎ এটি উচ্চতা হারাতে শুরু করে এবং পরে মাটিতে আছড়ে পড়ে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কয়েকটি অগ্নিনির্বাপণ বিমান পাঠানো হয় বলে জানিয়েছে ইআরটি।

তবে কী কারণে বিমানটি হঠাৎ উচ্চতা হারিয়ে বিধ্বস্ত হলো, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনার পর এয়ার শোটি বাতিল করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হাজারো দর্শনার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস থেসালোনিকির আন্তর্জাতিক মেলায় যাওয়ার পূর্বনির্ধারিত সফর বাতিল করেন। পরে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬