আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে সুখবর দিলেন আমির

২৪ মার্চ ২০২৪, ০৮:৪২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
মোহাম্মদ আমির

মোহাম্মদ আমির © ফাইল ছবি

অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। আজ রবিবার (২৪ মার্চ) এক্স (সাবেক টুইটার) বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই তারকা পেসার।

২০২০ সালে মাত্র ২৮ বছর বয়সেই হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির। মূলত কোচ ও টিম ম্যানেজমেন্টের প্রতি অভিযোগ তোলে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই পেসার। এবার টিম ম্যানেজমেন্ট ও পিসিবিতে পরিবর্তন আসায় আবারও পাকিস্তানের জার্সিতে ফিরছেন আমির।

এক্সে আমির লিখেছেন, আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন কখনও কখনও এমন এক জায়গায় নিয়ে দাঁড় করায় যখন আপনাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়। পিসিবি এবং আমার মাঝে বেশ কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে তারা আমাকে বুঝতে পেরেছে এবং এটা অনুভব করিয়েছে যে আমি পাকিস্তান দলের জন্য প্রয়োজনীয়।

আগামী জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জার্সিতে খেলার ইচ্ছা আমিরের। তিনি লিখেছেন, আমার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করে এটা ঘোষণা করতে চাই যে আসন্ন বিশ্বকাপের জন্য আমি প্রস্তুত আছি। ব্যক্তিগত সিদ্ধান্তের আগে আমি দেশের হয়ে কিছু করতে চাই। সবুজ জার্সি পড়া এবং দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল এবং থাকবে।

আমির পাকিস্তানের হয়ে সব মিলিয়ে ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২০ সালে মাত্র ২৮ বছর বয়সে জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। আইপিএল বাদে বিশ্বের প্রায় সব লিগেই খেলছেন ৩১ বছর বয়সী এই পেসার। 

২০০৮ সালে মুম্বাই হামলার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা না দিলে হয়তো আইপিএলেও দেখা যেত তাকে। 

চৌদ্দ শতকের ঐতিহাসিক মসজিদকে মন্দিরের জায়গা বলে রায় দিল হাই…
  • ১৫ মে ২০২৬
ট্রাস্টি বোর্ডের দ্বন্দ্বে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে প…
  • ১৫ মে ২০২৬
ছুটি ছাড়াই তৃতীয়বারের মতো কাফেলা নিয়ে হজে গেলেন প্রধান শিক্…
  • ১৫ মে ২০২৬
শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১৫ মে ২০২৬
‘গঙ্গার ন্যায্য পানি না দিলে দিল্লির মসনদ কাঁপিয়ে দেব’— ভাস…
  • ১৫ মে ২০২৬
তামাকের প্রচারণামূলক ক্যাম্পেইন থাকায় কনসার্টের অনুমতি বাতি…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081