প্রথম ওভারে দুই উইকেট নিলেন চেন্নাইয়ের মোস্তাফিজ

২২ মার্চ ২০২৪, ০৯:০০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

মাতিশা পাতিরানার চোটের কারণে এবারের আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। সুযোগটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন বাংলাদেশি এই পেসার। আইপিএলে নিজের পঞ্চম দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিতে শুরু করেছেন উইকেট।

মোস্তাফিজ তাঁর প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাঁর প্রথম শিকার বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। দুর্দান্ত এক কাটারে ডু প্লেসিকে তিনি ক্যাচ বানিয়েছেন রাচিন রবীন্দ্রর। ওভারের তৃতীয় বলের পর তিনি উইকেট নেন ষষ্ঠ বলে। ভালো লেংথের বলে রজত পাতিদারকে উইকেটের পেছনে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানান তিনি। 

অথচ মোস্তাফিজকে বোলিংয়ে আনার আগে ৪ ওভারে বেঙ্গালুরুর রান তখন বিনা উইকেটে ৩৭। অধিনায়কের আস্থার প্রতিদান তিনি দিয়েছেন দারুণভাবে। দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার পর আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোস্তাফিজকে বোলিংয়ে আনেননি রুতুরাজ। এই প্রতিবেদন লেখার সময় ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে বেঙ্গালুরুর রান ছিল ৬৩।

১৪ দিন আইসিইউতে লড়ে হেরে গেল দুই মাসের শিশু রোজা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সামনেই নৌকা থেকে সাগরে পড়ে যাওয়া শামীমের মরদেহ ১৮ ঘ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
টাকা আছে বুঝেই ইসমাইলকে বাস থেকে নামতে দেননি চালক-হেলপার, শ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9