সাকিবকে পেছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা বোলার এখন শরিফুল

২১ মার্চ ২০২৪, ১২:২০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
সাকিবকে পেছনে ফেললেন শরিফুল

সাকিবকে পেছনে ফেললেন শরিফুল © সংগৃহীত

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শেষ হবার পর আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টাইগার জার্সিতে ভালো খেলে র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। সিরিজ জেতায় বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এই পারফরম্যান্সেই সাকিবকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে অবস্থান করছেন শরিফুল। 

বুধবার (২০ মার্চ)  ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। লঙ্কানদের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর ১১ ধাপ এগিয়ে শরিফুল ২৪ নম্বরে। 

সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজে তিনি শিকার করেন ৫ উইকেট। এটি তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং। আগের সেরা অবস্থান ছিল ২৫তম। বাঁহাতি অলরাউন্ডার সাকিবের অবনমন হয়েছে সাত ধাপ, তার অবস্থান ৩১ নম্বরে।

ব্যাটসম্যানদের তালিকায় ১০ ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। বাঁহাতি ব্যাটসম্যান শান্ত আছেন ৩৯তম স্থানে। তার আগের সেরা অবস্থান ছিল ৪২তম। প্রথম ওয়ানডেতে ১২৯ বলে ক্যারিয়ার সেরা অপরাজিত ১২২ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচে ১৬৩ রান করে সিরিজ সেরা হন তিনি।

এদিকে ছয় ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে অপরাজিত ৭৩ রানের ইনিংসের পর শেষ ম্যাচে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন মুশফিক। অন্যদিকে  ক্যারিয়ার সেরা ৪৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ৭৬ নম্বরে উঠে এসেছেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে অপরাজিত ৯৬ রানের ইনিংস। 

আরও পড়ুন: তামিম-মুশফিকদের ফোনালাপ নিয়ে যা বললেন পাপন

বোলিংয়ে শরিফুল ছাড়াও তাসকিন বড় লাফ দিয়েছেন। ২৭ ধাপ এগিয়ে উঠেছেন ৪২ নম্বরে। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার শিকার ছিল ৮ উইকেট। আরেক বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান শেষ ওয়ানডেতে ২ উইকেট নেওয়ায় ৫ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৪ নম্বরে।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথারীতি ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রাশিদ। এই সংস্করণে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সূর্যকুমার যাদব ও অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান শীর্ষস্থান ধরে রেখেছেন।

১৪ দিন আইসিইউতে লড়ে হেরে গেল দুই মাসের শিশু রোজা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সামনেই নৌকা থেকে সাগরে পড়ে যাওয়া শামীমের মরদেহ ১৮ ঘ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
টাকা আছে বুঝেই ইসমাইলকে বাস থেকে নামতে দেননি চালক-হেলপার, শ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9