আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসালে ৪-১ গোলে মানারাতের কাছে হারল অতীশ দীপঙ্কর

০৭ মার্চ ২০২৪, ১২:০৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
বিজয়ী ফুটবল দল

বিজয়ী ফুটবল দল © টিডিসি ফটো

‘বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা-২০২৪’ এ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) স্পোর্টস ক্লাব দলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল। 

বুধবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আজ মুখোমুখি হয় ওই দুই দল। 

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন এমআইইউ স্পোর্টস ক্লাব দলের হাসিব। নিজেদের খেলোয়াড়দের উৎসাহ যোগাতে স্টেডিয়ামে আজ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রী উপস্থিত হন। 

বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাবের মডারেটর, আশুলিয়া ক্যাম্পাস (ছাত্র), সাঈদ ইসলাম, এমআইইউ দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন। ম্যানেজারের দায়িত্বে ছিলেন ছাত্র বিষয়ক বিভাগের অতিরিক্ত পরিচালক আবদুল মতিন।

প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব দলের বড় ব্যবধানে জয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

এমপির সুপারিশ, আরও এক ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, অংশ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের পরে থমথমে ইবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান দ্বৈরথ ফেরাতে নতুন উদ্যোগ আইসিসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিস্তল নিয়ে দু্লাভাইকে হুমকি, শ্যালক আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9