পিস্তল নিয়ে দু্লাভাইকে হুমকি, শ্যালক আটক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ PM
গ্রেপ্তারকৃত ওসমান প্রামাণিক

গ্রেপ্তারকৃত ওসমান প্রামাণিক © সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে দুলাভাইকে পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটকের পর ওই রাতেই কুমারখালী থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে পাওনা টাকা আদায়ের জন্য শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে টাকা না পেয়ে তিনি পিস্তল দেখিয়ে ইসমাইল শেখকে হুমকি দেন বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্রসহ আটক করে।

নাম প্রকাশ না করার শর্তে তার এক স্বজন জানান, ওসমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চুরির অভিযোগে ২০২৪ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলাও রয়েছে। কোম্পানির টাকা চুরি নিয়ে ওসমানের সঙ্গে তার দুলাভাই ইসমাইল শেখের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শনিবার রাতে অস্ত্র হাতে দুলাভাইকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন ওসমান।

তবে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি ইসমাইল শেখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ওসমান একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে তার দুলাভাইকে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্রসহ আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল চলতি মাসেই, থাকছেন না এমপিওভু…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এমপির সুপারিশ, আরও এক ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, অংশ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের পরে থমথমে ইবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9