ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ PM
উপাচার্যের কার্যালয়ে সাক্ষাতে বিএনসিসির প্রতিনিধিদলের সদস্যরা

উপাচার্যের কার্যালয়ে সাক্ষাতে বিএনসিসির প্রতিনিধিদলের সদস্যরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনসিসির একটি প্রতিনিধিদল। এ সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট বিএনসিসির কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বিএনসিসির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

রবিবার (৬ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করে বিএনসিসির প্রতিনিধিদলটি।

এ সময় অন্যান্যের মধ্যে অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁঞা, মেহেদী হাসান এবং ড. নাফিজা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট বিএনসিসির কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এ সময় বিএনসিসির কার্যক্রমের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পর্যায়ক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জ্ঞান ও শৃঙ্খলার ভিত্তিতে ক্যাম্পাসে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার জন্য বিএনসিসি সদস্যদের প্রতি আহ্বান জানান।

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬