১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ PM
 শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুনী শিক্ষককে ১ লাখ করে ১ কোটি টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার ১২ জন শিক্ষককে ২ লাখ করে ২৪ লাখ টাকা দিত। আমরা শিক্ষকদের মর্যাদা, সহযোগিতা এবং তাদের কাজের স্বীকৃতি দিতে চাই। আমাদের লক্ষ্য হলো ১০০ জন শিক্ষককে নির্বাচন করা এবং প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা করে মোট এক কোটি টাকার অনুদানের ব্যবস্থা করা। যারা ভালো কাজ করেছেন, তাদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করা—এটি আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, এটি আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছা। সে অনুযায়ী আজ আমরা আমাদের কমিটির সদস্যদের নিয়ে, আমাদের ভিসিগণ এবং ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে একটি নীতিমালা চূড়ান্ত করব। গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা বৃদ্ধি, অর্থের পরিমাণ নির্ধারণ, নির্দেশনা এবং বাজেট নিয়েও আলোচনা করা হবে।

বিগত সরকারের সময়ে ১২ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। তার মানে সেখানে কি কোনো স্বচ্ছতা বা নীতিমালার আওতায় বিষয়টি আনা হয়নি- এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এটি তাদের নীতিমালা। তারা কী করেছে, সে বিষয়ে আমি উত্তর দিতে পারব না। আমরা আমাদের নীতিমালা কীভাবে প্রণয়ন করব, সেজন্যই ব্যাপকভাবে একটি বিশাল স্টিয়ারিং কমিটি করেছি। আমাদের যেন নৈতিক কোনো দুর্বলতা না থাকে, সে জন্যই এই আয়োজন করা হয়েছে।   

সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক ও মুগদা মেডিকেলের সাবেক অধ্যাপক ডা. আফরিনা বেগম মারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লিজেন্ডস লিগে সাকিবকে মিস করবেন নাসির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর পূর্ণ সমর্থন, সংসার-সন্তান আর পড়াশোনা সামলে আফরিনা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬