লঞ্চে করে বরিশাল যাবে বিপিএলের ট্রফি, জানা গেল দিনক্ষণ

০৩ মার্চ ২০২৪, ১০:২২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
চ্যাম্পিয়ন বরিশাল

চ্যাম্পিয়ন বরিশাল © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ সালে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির দশম আসর। গত এক যুগে বিপিএলের মতো কত কিছুতে পরিবর্তন এসেছে, বদলে গেছে কত কিছু। পদ্মার পাড়ে লঞ্চ-স্টিমার-ফেরির দাপট কমিয়েছে পদ্মা সেতু। পরিবর্তন এসেছে বরিশালের ফ্রাঞ্চাইজি নামেও। 

বরিশাল বার্নার্স থেকে বরিশাল বুলস হয়ে নামের আগে ফরচুন এসেছে। আগের নয় আসরে ছয়বার অংশ নিয়ে তারা তিনবার ফাইনালও খেলেছে। কিন্তু দলটির ভাগ্য বদলায়নি। অবশেষে টুর্নামেন্টটির দশম আসরে তামিম ইকবালের হাত ধরে বিপিএল চ্যাম্পিয়ন হলো বরিশাল। এলিমিনেটর থেকে কোয়ালিফায়ার। টানা তিন জয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছে দলটি। অথচ শুরুর ব্যর্থতায় এই দলটাকেই অনেকে কটাক্ষ করেছেন বুড়োদের দল বলে। সেই বুড়োরাই ইয়াংদের হারিয়ে শিরোপা উন্মাদনায় মেতেছে।

নিজেদের প্রথম শিরোপা জয়ের স্মৃতি অমলিন করতে এবং ঐতিহ্য ধরে রাখতে লঞ্চের ডেকে করে বিপিএলের ট্রফি বরিশালে নেয়ার পরিকল্পনা করেছেন ফরচুন চেয়ারম্যান মিজানুর রহমান। একই সঙ্গে তিনি তারিখও জানিয়ে দিয়েছেন। 

রোববার এক গণমাধ্যমে মিজানুর রহমান বলেন, ‘সত্যি আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। আমরা চেষ্টা করেছি অনেকবার, চার বছর ধরে করে যাচ্ছি। একবার (২০১৯) পেয়েও পেলাম না অবশেষে আমরা এটা পেলাম। এটা আমাদের দক্ষিণ বঙ্গের জন্য একটা বড় পাওনা। এটা দক্ষিণ বঙ্গের মানুষের জন্য প্রথম শিরোপা।’

ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘তামিম ইকবাল তার নিজস্ব কাজের জন্য ইউকেতে গেছেন। সম্ভবত ৭ বা ৮ তারিখে ফিরবেন। তিনি ৭ তারিখে আসলে আমরা ৮ বা ৯ তারিখে লঞ্চে করে যাওয়ার চিন্তা করবো।’ 

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close