ঢাবির জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুফিয়া কামাল ও সূর্যসেন হল

২৫ জানুয়ারি ২০২৪, ১২:২১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ঢাবির জুডো প্রতিযোগিতায় বিজয়ীরা

ঢাবির জুডো প্রতিযোগিতায় বিজয়ীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃহল জুডো প্রতিযোগিতা-২০২৪’ সম্পন্ন হয়েছে। ছাত্রীদের মধ্যে এ প্রতিযোগিতায় কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স-আপ হয়েছে। আর ছাত্রদের মধ্যে সূর্যসেন হল চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ হয়েছে হাজী মুহম্মদ মুহসীন হল।

এর আগে উপাচার্য  অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বুধবার (২৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরো পড়ুন: ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সীতেশ চন্দ্র, প্রজ্ঞাপন জারি

এ সময় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহীম ও শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী উপস্থিত ছিলেন। 

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬