সৃজিত-মিথিলার কি ডিভোর্স হয়েছে

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ PM
সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলা

সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলা © সংগৃহীত

টলিউডের অন্যতম চর্চিত ও সফল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী মিথিলার দাম্পত্যকে কাঁটাতার আষ্টেপৃষ্ঠে ধরেছিল অনেক আগেই। এবার নাম না ধরেও সম্পর্কের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন পরিচালক নিজেই। সম্প্রতি পশ্চিমবঙ্গে জনপ্রিয় টকশো অনুষ্ঠান ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে উপস্থিত হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেকদের সঙ্গে বর্তমান বন্ধুত্ব এবং নিজের একাকীত্ব নিয়ে সোজাসাপ্টা কথা বললেন পরিচালক।

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সৃজিত সরাসরি জানান, জীবনের এই বয়সে এসে তিনি ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব বোধ করেন। 

সৃজিত ও মিথিলার বিয়ের পর প্রায় ছয় বছর কেটেছে। সেভাবে গুছিয়ে সংসার কোনোদিনই করেননি দুজনে। গত তিন বছরে বারবার তাদের বিচ্ছেদ চর্চায় উঠে এসেছে। এদিন সরাসরি মিথিলার প্রসঙ্গ না উঠলেও, জীবনে যে কোনও ‘স্থায়ী সঙ্গী নেই’-তা স্পষ্ট করলেন নির্মাতা নিজেই। 

তবে কি সৃজিত আর মিথিলার সম্পর্ক আগেই ভেঙেছে? পরিচালকের এই খোলামেলা স্বীকারোক্তি অনুগামীদের মনে সেই সম্পর্কের চিড় ধরা বা পরোক্ষ বিচ্ছেদের জল্পনাকেই যেন নতুন করে উসকে দিলো।

এ সময় স্বস্তিকা মুখোপাধ্য়ায় কিংবা ঋতাভরী চক্রবর্তীর মতো সাবেকদের সঙ্গে সম্পর্ক ভাঙলেও তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের কথা স্বীকার করে নেন সৃজিত। এখানেই শেষ নয়, সৃজিতের কথায়, সুস্মিতা (চট্টোপাধ্যায়) একটা সময় তার খুবই ঘনিষ্ঠ ছিলেন। পরিচালকের সঙ্গে কি তার প্রেম ছিল? উত্তরে সৃজিত বলেন, ‘সব সম্পর্কের লেবেল হয় না। ওহ আমার খুব ঘনিষ্ঠ ছিল, আমরা এক্সট্রিমলি ক্লোজ ছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘনিষ্ঠতা মুছে গিয়েছে, এখন আর আমরা অতটা ক্লোজ নই। তবে একে অপরের শুভাকাঙ্খী।’

তিনি আরও বলেন, ‘আসলে জীবন একটা জার্নি, অনেকে ট্রেন থেকে কয়েকটা স্টেশন পর নেমে যায়। সুস্মিতাও নেমে গিয়েছে, হয়তো অন্য কোনও ট্রেন ধরেছে’।

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9