বরখাস্ত হলেন ‘স্পেশাল ওয়ান’ মরিনহো

১৬ জানুয়ারি ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

চলতি মৌসুমে ইতালিয়ান সিরি আ লিগে বাজে অবস্থায় থাকা এএস রোমার কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্পেশাল ওয়ান নামে জোসে মরিনহোকে। ৬০ বছর বয়সী কিংবদন্তি কোচকে বরখাস্ত করেছে ইতালিয়ান ক্লাবটি। এমন খবরই দিয়েছে দ্য অ্যাথলেটিকসহ বেশ কিছু সংবাদমাধ্যম।

২০২১ সাল থেকে সিরি আ'র দলটিকে সামলাচ্ছিলেন মরিনহো। তার অধীনেই ২০২২ সালে কনফারেন্স লিগের শিরোপা জেতে রোমা, যা তাদের ইতিহাসের প্রথম মহাদেশীয় শিরোপা। গত মৌসুমেই ইউরোপা লিগের ফাইনালে দলটিকে তুলেছিলেন তিনি। তবে টাইব্রেকারে সেভিয়ার কাছে হেরে যায় তার দল।

চলতি মৌসুমে সিরি আ'য় সংগ্রাম করতে হচ্ছে রোমাকে। রোববার (১৪ জানুয়ারি) এসি মিলানের বিপক্ষে ৩-১ গোলে হেরে যাওয়ার পর পয়েন্ট তালিকার নয় নম্বরে নেমে গেছে তারা। এর আগে লাৎসিওর কাছে লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে যা ছিল তাদের তৃতীয় হার। এটিই ক্লাবটির হয়ে এই পর্তুগিজ কোচের শেষ ম্যাচ হয়ে থাকল।

রোমের ক্লাবটি এরই মধ্যে মরিনহোকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই পর্তুগিজ কোচ ও তার কোচিং স্টাফ এরই মধ্যে ক্লাব ছেড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্লাবটি মরিনহোকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে।

ট্যাগ: ফুটবল
যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টুডেন্ট ফান্ডে অস্বচ্ছতাসহ নানা অভিযোগ, পাবিপ্রবির স্থাপত…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিংয়ের বনরুটি ও ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে জাবি প্রশাসনিক ভবনে তালা, ক্রিকেট খেলে শিক…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9