নেইমারকে ছাড়াই মানিয়ে নিতে হবে: দরিভাল জুনিয়র

১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
দরিভাল জুনিয়র

দরিভাল জুনিয়র © সংগৃহীত

ব্রাজিলের জাতীয় দলের কোচের দায়িত্ব বুঝে নিয়েছেন দরিভাল জুনিয়র। রিও ডি জেনেইরোতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে দরিভালকে দলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেন প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। সেখানে সংবাদ সম্মেলনে দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান কোচ। বার্তা দেন, বিশ্বকাপ বাছাইপর্বে ধুঁকতে থাকা ব্রাজিলকে নেইমারকে ছাড়াই খেলতে শিখতে হবে। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিল বর্তমানে আছে ষষ্ঠ স্থানে। যেটা হচ্ছে সরাসরি বিশ্বকাপে খেলার শেষ স্থান। এর একধাপ নিচে থেকে বাছাইপর্ব শেষ করলে ব্রাজিলকে মহাদেশীয় প্লে-অফ খেলতে হবে ছয় ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে মাত্র দুটিতে। হেরেছে তিনটিতে। ড্র করেছে একটি ম্যাচে। তবে বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে এখন ভাবছেন না দোরিভাল। কারণ, তার প্রথম লক্ষ্য হবে কোপা আমেরিকায় ভালো করা।

নেইমারকে ছাড়াই খেলতে শেখার বিষয়ে তিনি বলেন, ‘নেইমারকে ছাড়াই খেলতে শিখতে হবে। তাকে ছাড়াই এগিয়ে যেতে হবে। কারণ, বর্তমানে সে ইনজুরিতে আছে। আমাদের দলে বিশ্বের সেরা তিনজন ফুটবলারের একজন (নেইমার) আছে। যখন সে পুরোপুরি ফিট থাকবে তখন কেবল তাকে গোনায় ধরতে পারবো।’

দোরিভাল আরো বলেন, ‘নিঃসন্দেহে নেইমার আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ততোক্ষণ পর্যন্ত যতোক্ষণ সে সুস্থ, পুরোপুটি ফিট এবং খেলায় পূর্ণ মনোযোগী।’

May be an image of 1 person, playing American football, playing football, ball, stadium and text that says "CBF"

গেল অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় লিগামেন্টের ইনজুরিতে পড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। আল হিলালের এই ফরোয়ার্ডের ইতোমধ্যে অস্ত্রোপচার হয়েছে। আশা করা হচ্ছে আগস্টের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন তিনি। সেক্ষেত্রে কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টে তাকে পাবে না সেলেসাওরা।

ব্রাজিলের কোচ হিসেবে মার্চে প্রথমবার ডাগ আউটে দাঁড়াবেন দোরিভাল। এ সময় ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তার শিষ্যরা।

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9