বিয়ের পিঁড়িতে বসলেন সাফজয়ী স্বপ্না

১৩ জানুয়ারি ২০২৪, ০৯:১০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
 সিরাত জাহান স্বপ্না

সিরাত জাহান স্বপ্না © সংগৃহীত

হঠাৎ করেই সব ধরনের ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। অবসাদ ও অভিমানে ফুটবল থেকে দূরে সরে যাওয়া সাফজয়ী এই নারী ফুটবলার এবার বিয়ের পিঁড়িতে বসলেন।

শুক্রবার (১২ জানুয়ারি) রংপুরে তার গ্রামের বাড়িতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। জানা গেছে, পাত্র ব্রাহ্মণবাড়িয়ার সুবে সাদিক মুন্না সৌদি আরব প্রবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই যুবকের সঙ্গে স্বপ্নার চার বছরের পরিচয়। 

স্বপ্নার জানান, আমাদের সম্পর্ক ৪ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু তিনি আমাকে আরও আগে থেকেই চিনতেন। সব সময় আমার খেলা দেখতেন। আমার সম্পর্কে সব কিছুই জানতেন। কিন্তু আমি তাকে চিনতাম না। তার সঙ্গে কথা হওয়ার পরই চিনেছি। তিনি ক্রীড়া মনষ্ক মানুষ। এখন হঠাৎ করে পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে আমাদের।

May be an image of 2 people, henna, wedding and dais

এর আগে, গত বছর স্বাগতিক নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখেন স্বপ্না। তবে ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারেননি তিনি।

ট্যাগ: ফুটবল
স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9