এক ছাত্রীর আত্মহত্যা নিয়ে সংবাদমাধ্যমের উপর চটেছেন নেইমার

২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
নেইমার

নেইমার © সংগৃহীত

ব্রাজিলিয়ান ইউটিউবার ও কৌতুক অভিনেতা হুইন্দেরসন নুনেসের সঙ্গে জেসিকা কানেদো নামে এক ছাত্রীর কথিত প্রেমের সম্পর্ক নিয়ে একটি ভুয়া স্ক্রিনশট সম্প্রতি  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তা নিয়ে ব্রাজিলের বেশ কিছু সংবাদমাধ্যম জোরালোভাবে সংবাদ প্রচার করে। যদিও শুরু থেকেই ব্যাপারটি অস্বীকার করে আসছেন দুজনই। এরপরও তাদের সম্পর্ক নিয়ে টানাহেচড়া চলতে থাকে বিভিন্ন মাধ্যমে।

এতকিছু হয়ত নিতে পারেননি ২২ বছর বয়সী তরুণী জেসিকা। শনিবার তিনি আত্যহত্যা করেন। এভাবেই মামলা নথিভুক্ত করেছে দেশটির পুলিশ।

জেসিকার মৃত্যুর ঘটনায় শুরু হয় তোলপাড়। খবর গেছে নেইমারের কানেও। এ নিয়ে নিজ দেশের সংবাদমাধ্যমের ওপর চটেছেন আল-হিলাল স্ট্রাইকার। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার রোববার ইনস্টাগ্রামের স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেন এ নিয়ে।

নেইমার তার পোস্টে বলেন, ‘বিদ্বেষীদের উদ্দেশে বলছি। তোমরা যারা ঘৃণা ছড়াও, যারা নিজেদের সবজান্তা ও সত্যের অধিকারী মনে করো, যারা সাধু সেজে থাকো, যেন কখনো ভুল করো না; তাদের অভিনন্দন। তোমরা আরেকজনকে শিকার করেছ।’

‘তারা যা প্রকাশ করে, সেটার প্রতি খুব সাবধানতা অবলম্বন করা উচিত। আমি সত্যিই সেসব মানুষকে ঘৃণা করি, যারা নিজের পরিচয়ের আড়ালে অন্য কারও সম্পর্কে বাজে কথা বলে। (সত্যতা যাচাই না করেই) সবার আগে সংবাদ ছড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা কারও জীবন শেষ করে দিতে পারে। সবাই মানসিকভাবে শক্ত নয়।’

চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন নেইমার। এজন্য আসছে কোপা আমেরিকাতেও তিনি খেলতে পারবেন না বলে ব্রাজিল ফুটবল দলের ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে।

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9