নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ

১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
 বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় © সংগৃহীত

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৩০ ওভারে বাংলাদেশের লক্ষ্য ছিল ২৪৫ রান। ৯ উইকেটে বাংলাদেশ তুলতে পেরেছে ২০০ রান। ইনিংসের শেষ বলে বোল্ড হয়েছেন হাসান মাহমুদ, অভিষেকে উইকেটের দেখা পেয়েছেন উইলিয়াম ও’রর্ক। 

উইল ইয়াং ও টম ল্যাথামের ঝড়ে বড় সংগ্রহই পায় নিউজিল্যান্ড। ওই রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ, কিছু ব্যাটার আউট হন হতাশাজনকভাবে। মাঝে আফিফ হোসেন ও তাওহীদ হৃদয়ের জুটিতে আশা দেখা গেলেও শেষে এসে হয়নি অবিশ্বাস্য কিছু।

লম্বা ব্যাটিং লাইন আপ হলেও ঠিক পরিকল্পনার ছাপ ছিল না তাতে। এনামুল হক, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন বা শেষে এসে মেহেদী হাসান মিরাজের ইনিংস তাই পার্থক্য গড়তে পারেনি কোনো। ইনিংসে একটিই ৫০-পেরোনো জুটি, সেটিও এসেছে ষষ্ঠ উইকেট জুটিতে। ততক্ষণে সমীকরণ হয়ে উঠেছে আরও কঠিন। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার এনামুল হক বিজয়।

ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে ডিএলএস মেথডে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। ৩০ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান করে স্বাগতিকরা। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য হয় ২৪৫ রানের। 

এবারের নিউজিল্যান্ড সফরও তাই শুরু হলো হার দিয়ে। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে সাদা বলে হারানোর অপেক্ষাও বাড়ল আরেকটু। অন্যদিকে টিকে থাকল ডানেডিনে সব সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের অপরাজিত থাকার রেকর্ডটি।

ড্রোন যুদ্ধে বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল, কে এ…
  • ১৭ মে ২০২৬
প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর
  • ১৭ মে ২০২৬
নোয়াখালীসহ তিন জেলায় ১১টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
  • ১৭ মে ২০২৬
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
  • ১৭ মে ২০২৬
ঝিনাইদহে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে তিন নেতার পদত্যাগ
  • ১৭ মে ২০২৬
অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু আজ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081