দেশে ফিরেই মাগুরার পথে সাকিব, সফরসঙ্গী রুবেল

১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
মাগুরার পথে সাকিবের সফরসঙ্গী রুবেল

মাগুরার পথে সাকিবের সফরসঙ্গী রুবেল © সংগৃহীত

আমেরিকা থেকে দেশে ফিরেই নিজ জন্মভূমিতে গেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আর সাকিবের সঙ্গে এই সফরে আছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনও। ফেসবুক আইডিতে সাকিবের সঙ্গে একটি সেলফি পোস্ট করে রুবেল হোসেন এই ব্যাপারটি নিশ্চিত করেছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) সাকিবের মাগুরায় যাওয়ার খবর রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেছেন। রুবেল তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মাগুরায় প্রিয় ভাইয়ের সাথে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।’

বর্তমানে চোট সমস্যার কারণে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে আছেন টাইগার অধিনায়ক। পুরোপুরি সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে তার। আঙ্গুলের চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছেন তিনি। 

সেখানে এক অনুষ্ঠানে  নিজের শারীরিক অবস্থার সম্পর্কে জানান সাকিব, 'ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি ব্যস্ত থাকব। বিপিএল থেকেই আমার খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।'

আরও পড়ুন: র‍্যাংকিংয়ে দুই ধাপ এগোলো নারী ফুটবল দল

সাকিব জাতীয় দলরে জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন চলতি বছরের ৬ নভেম্বর। ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আঙুলে চোট নিয়েই খেলেছিলেন টাইগার কাপ্তান। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।

ড্রোন যুদ্ধে বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল, কে এ…
  • ১৭ মে ২০২৬
প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর
  • ১৭ মে ২০২৬
নোয়াখালীসহ তিন জেলায় ১১টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
  • ১৭ মে ২০২৬
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
  • ১৭ মে ২০২৬
ঝিনাইদহে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে তিন নেতার পদত্যাগ
  • ১৭ মে ২০২৬
অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু আজ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081