র‍্যাংকিংয়ে দুই ধাপ এগোলো নারী ফুটবল দল

১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল © ফাইল ছবি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার গত উইন্ডোর আগে সিঙ্গাপুরের সঙ্গে র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যবধান ছিল ১২। নতুন প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে বাংলার মেয়েদের সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে তিনে। চলতি মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের।

প্রথম ম্যাচে  সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারান সাবিনা-সানজিদারা। পরের ম্যাচে সফরকারী দল পাত্তাই পায়নি। ৮-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফলে ১৪২ থেকে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৪০-এ। অন্যদিকে ১৩০ থেকে নেমে গেছে ১৩৭ নম্বরে নেমে গেছে সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার দলগুলোর ভেতর বাংলাদেশের চেয়ে এগিয়ে আছেন কেবল নেপাল (১০৫) ও ভারত (৬৫)।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

প্রথমবারের মতো র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের পর চতুর্থ দল হিসেবে সিংহাসনে বসার মর্যাদা পেল তারা। দুইয়ে যুক্তরাষ্ট্র, তিনে ফ্রান্স, চারে ইংল্যান্ড ও পাঁচে আছে সুইডেন। সেরা দশ থেকে বেরিয়ে গিয়ে ১১তে আছে ব্রাজিল।

এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশেই হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ বছরেই চালুর আশা স্বাস্থ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9