ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© সংগৃহীত

মারুফ মৃধার বিধ্বংসী বোলিংয়ের পর আরিফুলের ৯০ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংসে ভর করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপেক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজের দল। সেই সঙ্গে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া সংযুক্ত আরব আমিরাত। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি স্পোর্টস একাডেমি গ্রাউন্ডে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১৮৮ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৯০ বলে ৯৪ রান করে বাংলাদেশের রান তাড়ার নায়ক আরিফুল। 

দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করে মারুফ মৃধার বোলিং তোপে শুরুতেই চাপে পড়ে ভারত। প্রথম তিন উইকেটের সবকটি তুলে নেন বাঁহাতি এই পেসার। ১৩ রানে ৩ উইকেট হারানো ভারত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। কিন্তু টাইগার বোলারদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত।
 
তবে সপ্তম উইকেটে মুশির খান ও মুরুগান অভিষেক মিলে গড়েন ৮৪ রানের জুটি। দুইজনই অর্ধশতক তুলে নেন। ৬১ বলে ৫০ রান করে ফেরেন মুশির আর অভিষেক করেন ৭৪ বলে ৬২। শেষ দিকে কোন ব্যাটার উল্লেখযোগ্য রান না পাওয়ায় ৪২.৪ ওভারে মাত্র ১৮৮ রানেই অলআউট হয়ে যায় ভারত।
 
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মারুফ মৃধা। ১০ ওভারে ৪১ রান দিয়ে তিনি নিয়েছেন ৪ উইকেট। রোহানাত দৌল্লা বরসন ও শেখ পাভেজ জীবন পেয়েছেন দুইটি করে উইকেট।
 
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার জিশান আলম। রিজওয়ানকে নিয়ে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন আশিকুর রহমান শিবলী। তবে ২১ রানের মাথায় রিজওয়ান প্যাভিলিয়নে ফিরলে বেশিক্ষণ টেকেননি শিবলিও। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ব্যাটিং করা এই ব্যাটার ফেরেন দলীয় ৩৪ রানে।

ড্রোন যুদ্ধে বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল, কে এ…
  • ১৭ মে ২০২৬
প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর
  • ১৭ মে ২০২৬
নোয়াখালীসহ তিন জেলায় ১১টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
  • ১৭ মে ২০২৬
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
  • ১৭ মে ২০২৬
ঝিনাইদহে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে তিন নেতার পদত্যাগ
  • ১৭ মে ২০২৬
অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু আজ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081