ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ PM
এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২

এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২ © টিডিসি ফটো

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’। 

গত ২৯ আগস্ট সালবাউ গ্যালুসে আয়োজিত এ অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এরও বেশি এআইইউবি’র প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন। এ আয়োজনের মাধ্যমে তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ বৃদ্ধি এবং এআইইউবি পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান।

অনুষ্ঠানে এআইইউবির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা এবং ট্রাস্টি বোর্ডের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন। এ অনুষ্ঠানে ফ্রাঙ্কফুর্টের উপ-মেয়র স্টেফান সিগলারের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

‘এআইইউবিয়ান ইন ইউরোপ’ উদ্যোগটি ২০২৪ সালে শুরু হয়। ইউরোপে বসবাসরত এআইইউবি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন জোরদার এবং একটি শক্তিশালী বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রথম আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় আসরেও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে এআইইউবি প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে এআইইউবির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও সহযোগিতা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ: এআইইউবি
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬