সাকিবের চোট নিয়ে সমর্থকদের হাস্যরসে ক্ষোভ ঝাড়লেন মাশরাফি

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
মাশরাফি ও সাকিব

মাশরাফি ও সাকিব © ফাইল ছবি

ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দেশ সেরা এই অলরাউন্ডারকে ছাড়াই এদিন হেসেখেলে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। সাকিবের ইনজুরির পর থেকেই তারকা এই ক্রিকেটারকে নিয়ে চলছে তীব্র সমালোচনা, যা নজর এড়ায়নি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। 

সাকিবকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাশরাফি। বিস্মিত হয়ে টাইগারদের সাবেক এই অধিনায়ক লেখেন, এ কোন প্রজন্মকে দেখছি আমরা।

নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত....

আরও পড়ুন: নোংরামির মধ্যে থাকতে চাইনিতামিম

এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা...! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে...!’

ক্রিকেট দলগত খেলার বিষয়টি উল্লেখ করে মাশরাফি লিখেছেন, ‘এটা কি কোনো একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত...

বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’

চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9