বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলব না, কোথাও বলিনি: তামিম

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলবেন না এমন কথা কাউকে, কখনো বলেননি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

তামিম বলেন, আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকেও বলিনি যে আমি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কোনো সময় হয়নি। এটা একটা মিথ্যা কথা ভুল কথা। আমি জানি না কে বা কাহারা মিডিয়াকে কথাটা বলছে। 

তিনি বলেন, আপনারা জানেন আমি অবসরে যাই। অবসরে যাওয়ারও কারণ ছিল। প্রধানমন্ত্রীর কারণেই আমি আবার অবসর থেকে ফিরি। এই দুই মাস আমি প্রচণ্ড পরিমান কষ্ট করে নিজেকে ফিট করার চেষ্টা করি। ফিজিও ট্রেইনারা যারা ছিলেন তারা আমার সঙ্গে একমত হবেন যে, তারা আমাকে যা যা করতে বলছে যে সেশনে আমি তা তা করি নাই নিজেকে ফিট করার জন্য।

এর আগে ফেসবুকে তামিম ইকবাল লিখেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। ভিডিও বার্তায় সে কথায় জানিয়েছেন তামিম।

ভিডিও বার্তায় তামিম বলেন, সবমিলিয়ে আমার মনে হয়েছে, যদি আপনি আমাকে চান তাহলে আপনি চাইবেন আমি মানসিকভাবে মুক্ত থাকি। কারণ আমি ৩/৪ মাস বাজে মাস কাটিয়ে এসেছি। এসে এখানে নতুন নতুন জিনিস বলা।

তিনি বলেন, আমি এটাই বলি যদি এই জিনিসটা আমাকে ভিন্নভাবে বলা হতো হয়তো আমি অন্যভাবে রিয়েক্ট করতাম, হয়তো মেনে নিতাম। কিন্তু হঠাৎ করে আপনাকে ফোন করে কেউ যদি বলে আপনি খেইলেন না, খেললেও আপনাকে নিচে খেলতে হবে। তাই আমি সন্দিহান তারা কতোটুকু সত্যি বলেছে।

চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9