টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে এসেছে চার পরিবর্তন।

নাজমুল হোসেন শান্ত ফিরেছেন অধিনায়ক হয়ে। বিশ্রামে থাকা মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম দলে ফিরেছেন। এছাড়াও অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের। অসুস্থতার কারণে তাসকিন এবং ইনজুরির শঙ্কায় মিরাজ নেই স্কোয়াডে। একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেন ও এনামুল হক বিজয়ের। প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন কুমার দাস ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকেঞ্চি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

 কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয়টিতে হেরেছে টাইগাররা। কিউইদের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। সিরিজ বাঁচাতে হলে আজ শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প নেই টাইগারদের।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। ২০০৮ সালের পর নিউজিল্যান্ডের কাছে প্রথমবারের মতো সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে মুখোমুখি বাংলাদেশ।

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081