সাকিবের সেই স্ট্যাটাসের রহস্য জানা গেল

২৫ আগস্ট ২০২৩, ০৫:২০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

গতকাল বৃহস্পতিবার মাঝরাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন সাকিব আল হাসান। সেখানে তিনি লেখেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি…’। মাঝরাতে সাকিবের এমন পোস্টে শুরু হয় কানাঘুষা। 

এমন স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু হুট করে এমন স্ট্যাটাস কেন সাকিবের? সাধারণ সমর্থক, সাকিব ভক্তদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। দেশের ক্রিকেট ভক্তরা জানতে চেয়েছেন কী হয়েছে। সাকিবও কী তাহলে অবসরের বার্তা দিচ্ছেন? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।

অবশেষে জানা গেল সেই কারণ। সাকিব জানালেন, আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ। মূলত সাকিবের ওই স্ট্যাটাস ছিল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর বিজ্ঞাপন।

আজ শুক্রবার আরেকটি ফেসবুক পোস্ট দিয়ে সব কিছু পরিষ্কার করেছেন সাকিব। নতুন পোস্টে সাকিব জানিয়ে দেন তার আগের পোস্টটি মূলত ছিল নগদের বিজ্ঞাপনের একটি অংশ। সেই পোস্টে একটি ভিডিওবার্তা দিয়ে সাকিব লেখেন— আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ। কারণ নগদ নিয়ে এসেছে এমন এক খেলা, যা আগে কখনো হয়নি। নগদে মোবাইল রিচার্জে থাকছে সপ্তাহে সপ্তাহে গাড়ি! সঙ্গে বিশ্বকাপের টিকিটসহ হাজার হাজার পুরস্কার। এখন খেলবে তো বাংলাদেশ! #খেলাহবেনগদে

এর মধ্য দিয়ে ভক্তদের মাঝে ছড়িয়ে পড়া আতঙ্কের অবশেষে অবসান ঘটেছে। গতকাল মাঝরাতে তৈরি হওয়া ভ্রান্ত ধারণা আজ দূর করেছেন সাকিব।

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9