আরও একটি বিশ্বরেকর্ডে বাবর আজম

২৫ আগস্ট ২০২৩, ১১:৩০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
বাবর আজম

বাবর আজম © সংগৃহীত

মুঘল সম্রাট বাবরের সাথে নামের মিল থাকায় নিজেকে হয়তো ক্রিকেটের সম্রাট ভাবছেন পাক অধিনায়ক বাবর আজম। একের পর এক রাজ্য জয় করে যাচ্ছেন তরুণ এ ব্যাটার। এবার তার ক্যারিয়ারে আরও একটি নতুন রেকর্ড যুক্ত হলো। বাবর আজম বৃহস্পতিবার হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাম লিখিয়েছেন নতুন মাইলফলকে।

হাশিম আমলা, ভিভ রিচার্ডসদের ছাপিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন বাবর আজম। ১০০টি ওয়ানডে ইনিংস খেলার পরে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন তিনি। এছাড়া একশো ইনিংস খেলার পর বাবরই একমাত্র ব্যাটার, যিনি পাঁচ হাজারের বেশি স্কোর করেছেন।

বৃহস্পতিবার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের সময়ে বাবর এই মাইলফলক স্পর্শ করেন। বাবর আজম এদিন ৬৬ বলে ৫৩ রান করেন। ওয়ানডেতে এখন তার রান ৫১৪২। যেটা এই ফরম্যাটে ১০০ ইনিংস খেলা কোনও ব্যাটারের সর্বোচ্চ রান।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ১০০ ইনিংস শেষে তার সংগ্রহ ছিল ৪৯৪৬ রান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস রয়েছেন তিনে। তিনি ওয়ানডের ১০০ ইনিংসে ৪৬০৭ রান করেছিলেন। ভারতের বিরাট কোহলি অনেক পিছিয়ে। ১০০টি ওয়ানডে ইনিংস খেলার পর তার স্কোর ছিল ৪২৩০।

১০০টি ওয়ানডে ইনিংসে পাঁচ হাজারের বেশি রান করতে বাবর আজমের ঝুঁলিতে রয়েছে ১৮টি সেঞ্চুরি এবং ২৭টি হাফসেঞ্চুরি।

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9