হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি সঠিক নয়

২৩ আগস্ট ২০২৩, ১২:২৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
হিথ স্ট্রিক

হিথ স্ট্রিক © ফাইল ছবি

আজ বুধবার সকাল থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। প্রথমেই তার সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গা এক টুইটারে লিখেছেন, “খারাপ খবর পেলাম, হিথ স্ট্রিক অন্য ভুবনে চলে গেছে। আরআইপি লেজেন্ড। আমাদের দেশ থেকে উঠে আসা সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। আমার বোলিং স্পেল যখন শেষ হবে অন্য ভুবনে তোমার সঙ্গে দেখা হবে।” পরে সেই টুইটের সূত্র ধরে গণমাধ্যমে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর প্রকাশিত হয়।

তবে তার মৃত্যুর খবরটি সঠিক নয়। তিনি বেঁচে আছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি সুস্থ রয়েছেন। সেই ওলোঙ্গাই আবার এ কথা জানিয়েছেন। তিনি জানালেন, হিথ স্ট্রিক মারা যাননি, বেঁচে আছেন! এমনকি হোয়াটসঅ্যাপে তার সঙ্গে কথা বলছেন বলেও দাবি করেন সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটার। আজ বেলা ১১টা নাগাদ ওলোঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন। সেটি স্ট্রিকের সঙ্গে তার কথোপকথন বলে দাবি করেছেন তিনি।

ওলোঙ্গা লিখেন, আমি নিশ্চিতভাবে জানাতে চাই, হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে, ও এখনও জীবিত। তৃতীয় আম্পায়ার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে আছে।

এদিকে, মৃত্যুর খবরটি সঠিক নয় বলেও নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দুপুর ১২টার দিকে এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

এর আগে সকালে ওলোঙ্গাই দীর্ঘ এক বার্তায় হিথ স্ট্রিকের মৃত্যুর খবর জানান। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে সেই বক্তব্য বদলে ফেললেন তিনি। এমনকি পুরনো টুইটটিও তিনি মুছে ফেলেছেন।

প্রসঙ্গত, স্ট্রিকের মৃত্যুর বিষয়ে জিম্বাবুয়ে ক্রিকেট এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। দেশটির সরকারের কোনো মুখপাত্রও তার মারা যাওয়ার বিষয়ে কিছু জানায়নি। কিন্তু জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও স্ট্রিকের সতীর্থ হেনরি ওলোঙ্গার দেওয়া বার্তায় তার মৃত্যুর খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে।

এমনকি অনেক আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রিকের মারা যাওয়ার প্রতিবেদন প্রকাশ করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্রিকের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9