একাই আফগানদের উড়িয়ে দিলেন হারিস রউফ, ৫৯ রানে অলআউট

২৩ আগস্ট ২০২৩, ০৮:৪৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
হারিস রউফের অগ্নিঝড়া বলিংয়ে টিকতে পারেনি আফগান ব্যাটাররা

হারিস রউফের অগ্নিঝড়া বলিংয়ে টিকতে পারেনি আফগান ব্যাটাররা © সংগৃহীত

পাকিস্তানের দেয়া মাত্র ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে হ্যারিস রউফের বোলিং তাণ্ডবে লণ্ডভণ্ড আফগান শিবির। মাত্র ৫৯ রানে অলআউট হয়ে লজ্জাজনক হারের মুখ দেখে আফগানিস্তান। অল্প রানের পুঁজি নিয়েও সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৪২ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান। হারিস রউফের আগুনে বোলিংয়ে ১৯.২ ওভারেই গুটিয়ে যায় রশিদ-নবির দল।

২০১ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে দাঁড়াতেই পারেননি আফগান ব্যাটাররা। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৮ আর সাত নম্বরে নামা আজমতউল্লাহ ওমরজাই করেন ১৬ রান। এ দুজন ছাড়া আর কেউ দুই অঙ্কের স্কোর করতে পারেনি। চারজন আউট হয়েছেন শূন্য রানে। বল হাতে বিধ্বংসী হারিস রউফ ১৮ রানেই নিয়েছেন ৫টি উইকেট। ৯ রানে ২ উইকেট শিকার শাহিন শাহ আফ্রিদির।

এর আগে, পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। ৪৭.১ ওভারে তারা অলআউট হয় মাত্র ২০১ রানে। 

ব্যাট হাতে ইমাম-উল-হক সর্বোচ্চ ৬১ রান করেন। ৯১ বল খেলে ২ চারে এই রান করেন তিনি। শাদাব খানের ব্যাট থেকে আসে ৩৯ রান। আর ইফতিখার আহমেদ ২ চারে করেন ৩০ রান। বল হাতে আফগানিস্তানের মুজিব উর রহমান ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও রশিদ খান। 

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
  • ১৮ মে ২০২৬
বিশ্বকাপের দল ঘোষণার আগে লঙ্কাকান্ড বাঁধালেন নেইমার
  • ১৮ মে ২০২৬
ঢাবির প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠা…
  • ১৮ মে ২০২৬
মেসি জাদুতে নিজেদের স্টেডিয়ামে প্রথম জয় পেল মায়ামি
  • ১৮ মে ২০২৬
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • ১৮ মে ২০২৬
চার বছরের প্রেমিকের বিয়ের আসরেই বিষপান তরুণীর, অতঃপর...
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081