বিশ্বকাপ জেতানোর পরেই শুনলেন বাবার মৃত্যু খবর

২১ আগস্ট ২০২৩, ১০:৩৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ওলগা কারমোনা

স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ওলগা কারমোনা © সংগৃহীত

অধিনায়ক ওলগা কারমোনার একমাত্র গোলে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নারী বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে স্পেনের মেয়েরা। কিন্তু স্পেনকে প্রথমবারের মত শিরোপা জেতালেও ওলগার এই রাতটা শেষ পর্যন্ত মোড় নিলো ট্র্যাজেডিতে। বিশ্বকাপ জেতানোর খানিক পরেই জানলেন তার বাবা আর পৃথিবীতে নেই।একপাশে বিশ্বকাপ জয়ের আনন্দ, আরেকপাশে বাবা হারানোর বেদনা। সবকিছু মিলিয়ে নীরব সময় কাটছে স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ওলগা কারমোনার। 

রোববার (২০ আগস্ট) সিডনির অলিম্পিক স্টেডিয়ামে নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। ম্যাচটিতে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ওলগা কারমোনা। তবে বিশ্বকাপ জিতেও গভীর কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। স্বপ্নের শিরোপা জয়ের পরে জেনেছেন বাবা আর নেই। ফাইনাল খেলার আগে বাবা মারা গেলেও খবরটি দেয়া হয়নি কারমোনাকে। বিশ্বকাপ মিশন শেষ করার পরে বাবার মৃত্যুর খবর পেয়েছেন তিনি।

খেলায় প্রভাব পড়ার আশঙ্কায় পুরো দলের কাছে গোপন রাখা হয় সে খবর। অবশ্য মাঠে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন ওলগা। একমাত্র গোল করে দলকে জিতিয়েছেন। আর তারপরেই তাকে দেয়া হয় বাবার মৃত্যুর সংবাদ। 

ম্যাচের ২৯তম মিনিটে একমাত্র গোলের পর নিজের জার্সি উঁচিয়ে ‘merchi' শব্দটি দেখান ওলগা। নিজের প্রিয় বন্ধুর সদ্যপ্রয়াত মাকে উৎসর্গ করেছিলেন বিশ্বকাপ ফাইনালের গোল। অথচ, ম্যাচ শেষে তাকে শুনতে হয়েছে নিজের বাবার মৃত্যুর সংবাদ।

No description available.

পরে ফাইনাল ম্যাচ শেষে টুইটারে নিজের পোস্টে ওলগা জানিয়েছেন ‘কোনকিছু না জেনেই খেলা শুরুর আগে আমি আমার স্টার (বিশ্বকাপ জয়ের চিহ্ন) পেয়ে গিয়েছিলাম। বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেই টুইটে তিনি লিখেন, 'আমি জানি তুমি আমাকে অনন্য কিছু অর্জনের শক্তি দিয়েছ। আমি জানি তুমি আজ রাতে আমায় দেখছিলেন আর তুমি আমাকে নিয়ে গর্বিত। শান্তিতে ঘুমাও বাবা।

কারমোনা বর্তমানে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। বিশ্বকাপের এই আসরে তিনি দলের অন্যতম ভরসার জায়গায় ছিলেন। পুরো আসরজুড়ে নিজেকে মেলে ধরা এই ডিফেন্ডারকে ছাড়া স্পেনের বিশ্বকাপ জয় ছিল অকল্পনীয়। ফাইনাল ম্যাচে গোলের মাধ্যমে সেটির প্রমাণও দিয়েছেন তিনি। এই ডিফেন্ডারের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদও। ওলগা, তার পরিবার এবং বন্ধুদের জন্য ‘ভালোবাসা এবং সমবেদনা’ জানিয়েছে ক্লাবটি। 

স্পেন অধিনায়ক ওলগা কারমনা

কারমোনার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে স্পেনের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘এই ঘটনায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সমবেদনা জানাচ্ছে। এমন গভীর কষ্টের সময়ে কারমোনা এবং তার পরিবারের জন্য আমাদের আন্তরিক আলিঙ্গন রইলো। আমরা তোমাকে ভালোবাসি ওলগা, তুমি স্প্যানিশ ফুটবলে ইতিহাস হয়ে থাকবে।’

আইপিএলের প্লে-অফ: কোন দলের কী সমীকরণ?
  • ১৮ মে ২০২৬
সব মুসলিম দেশের ঈদ ২৭ মে হলেও বাংলাদেশে কেন ২৮ মে?
  • ১৮ মে ২০২৬
  • ১৮ মে ২০২৬
মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
  • ১৮ মে ২০২৬
বিশ্বকাপের দল ঘোষণার আগে লঙ্কাকান্ড বাঁধালেন নেইমার
  • ১৮ মে ২০২৬
ঢাবির প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠা…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081