টুর্নামেন্টসেরা ও সর্বোচ্চ গোলদাতার সঙ্গে শিরোপা জয়ের রেকর্ড মেসির

২০ আগস্ট ২০২৩, ০১:৩৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
টুর্নামেন্টসেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন মেসি

টুর্নামেন্টসেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন মেসি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গিয়েই ইতিহাস সৃষ্টি করেছেন মেসি। ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে নিজের প্রথম মৌসুমেই মেজর লিগ সকারের ক্লাবটি ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে। লিগস কাপের এই আসরে দুর্দান্ত খেলছেন মেসি। মাত্র সাত ম্যাচ খেলেই গড়ে ফেলছেন ইতিহাস। সাত ম্যাচে ১০ গোল ও ১ অ্যাসিস্টে দলকে চ্যাম্পিয়ন করে হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। বাগিয়ে নিয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও। 

মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলে সবার শেষে ইন্টার মায়ামি। মেসি যোগ দেয়ার আগে মিয়ামির সবশেষ ১০ ম্যাচে তারা জয় পেয়েছিল মাত্র একটি ম্যাচে সেই দলকে লিওনেল মেসি ইতিহাস গড়ে জেতালেন লিগস কাপ শিরোপা। এমনটি কি আগে ভেবেছিলেন সমর্থকরা। লিগস কাপে প্রতি ম্যাচেই গোল করা মেসি সেটিই সম্ভব করেছেন।

মায়ামির হয়ে এখনো মেজর লিগে অভিষেক হয়নি মেসির। খেলেছেন লিগস কাপের সাতটি ম্যাচ। আর সবগুলোতেই গোলের দেখা পেয়েছেন ফুটবল জাদুকর। ফলে মিয়ামির জার্সিতে তাঁর মোট গোল সংখ্যা এখন ১০টি।

এদিকে নাশভিলের বিপক্ষে আজকের ফাইনালেও মিয়ামিকে প্রথমে এগিয়ে দেন মেসিই। ডি বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের চার ফুটবলারের বাঁধা পেরিয়ে দুর্দান্ত এক গোল করেছেন তিনি। এরপর নাশভিলও অবশ্য এক গোল গোল দিয়ে ফেরে সমতায়। পরে এক শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বেকহামের দল জয় পায় ১০-৯ গোলে।

শিরোপা জয়ের উদযাপন শেষে মেসি জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস!!! ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা জিতে খুব খুশি। সবার কঠিন পরিশ্রম আর নিবেদনের কারণেই এটা সম্ভব হয়েছে। আশা করছি, মাত্র তো শুরু...চলো এগিয়ে যাই।’

মায়ামির হয়ে শিরোপা জিতে অনন্য রেকর্ড গড়লেন মেসি

এদিকে মিয়ামিকে প্রথম শিরোপার স্বাদ মেসি নিজেও গড়েছেন ব্যক্তিগত এক রেকর্ড। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা একমাত্র ফুটবলার এখন তিনিই। এর আগে বার্সেলোনা সতীর্থ দানি আলভেজের সমান ৪৩টি শিরোপা জিতে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। তবে মায়ামির হয়ে লিগস কাপ জয়ের মাধ্যমে এখন ক্যারিয়ারে আর্জেন্টাইন অধিনায়কের শিরোপা সংখ্যা ৪৪টি।

নিজের ক্যারিয়ারে ৪৪ টি শ্রোপার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শিরোপাটি মেসি জিতেছেন গতবছর কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে। এছাড়া বার্সেলোনার হয়ে তিনি জিতেছেন মোট ৩৫ টি ট্রফি। এসবের মধ্যে আছে ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৭টি কোপা দেল রে, ৮টি সুপারকোপা, ৩টি উয়েফা সুপার কাপ এবং ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ।

পিএসজির হয়ে তিনি জিতেছেন ২টি লিগ ওয়াণ শিরোপা এবং ১টি ট্রফি দ্যে চ্যাম্পিয়ন্স শিরোপা। এছাড়া নিজ দেশের হয়েছে বিশ্বকাপের পাশাপাশি তাঁর আছে ১টি করে কোপা আমেরিকা, লা ফিনালিসিমা, অলিম্পিক এবং যুব বিশ্বকাপ শিরোপা। আর আজ মিয়ামির হয়ে জিতলেন লিগস কাপ ট্রফি।

Image

নিশ্চিতভাবেই আরও কয়েক মৌসুম ফুটবল মাঠে দাপিয়ে বেড়াবেন মেসি। ক্যারিয়ার শেষে যখন মেসি বুট জোড়া তুলে রাখার ঘোষণা দেবেন তখন এই শিরোপা কোথায় গিয়ে দাঁড়ায় তাই এখন দেখার বিষয়। 

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9