টেস্টকে বিদায় জানালেন হাসারাঙ্গা

১৫ আগস্ট ২০২৩, ০৩:১৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
ওয়ানিন্দু হাসারাঙ্গা

ওয়ানিন্দু হাসারাঙ্গা © সংগৃহীত

বিশ্বের নানা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খুব চাহিদা সম্পন্ন হয়ে উঠেছেন শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এর ফলে টেস্ট ক্রিকেট এখন তার কাছে খুব একটা আবেদন তৈরি করতে পারছে না। সুতরাং, সাদা পোশাকের ক্রিকেটকে ২৬ বছর বয়সেই গুডবাই বলে দিলেন শ্রীলঙ্কান এই স্পিনার।

মঙ্গলবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। মূলত সাদা বলের খেলায় ফোকাস রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার।

এসএলসি তাদের বিবৃতিতে জানায়, ‘হাসারাঙ্গা আমাদের জানিয়েছে ও টেস্ট থেকে অবসর নিতে চায়। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আমরা আশাবাদী সে সাদা বলের ক্রিকেটে বেশ ভালো করবে।’

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার প্রায় ৬ বছরের। টেস্ট ক্যারিয়ার মাত্র ৩ বছরের। এর মধ্যে মাত্র ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। নিয়েছেন ৪টি উইকেট। এই ফরম্যাটে যে তিনি খুব বেশিদিন টিকবেন, সে সম্ভাবনা নেই। যার ফলে, টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।

২০২০ সালের ২৬ ডিসেম্বর বনেদি ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হয় হাসারাঙ্গার। সেঞ্চুরিয়নে ডানহাতি এই ক্রিকেটারের অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ক্যারিয়ারে চার টেস্ট খেলা হাসারাঙ্গা ব্যাট হাতে করেছিলেন ১৯৬ রান। বনেদি ফরম্যাটে কোনো সেঞ্চুরি না থাকলেও রয়েছে তার ৪টি অর্ধশতক।

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9