আবার দেখা হবে— তামিম অবসর ভাঙায় মাশরাফির পোস্ট

০৭ জুলাই ২০২৩, ০৬:৪১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM

© সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার হঠাৎ চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তামিম ইকবাল। একদিন পর আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অবসর প্রত্যাহার করেছেন দেশসেরা এই ওপেনার। 

তামিমের অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।’ প্রধানমন্ত্রীর সঙ্গে তার ও তামিমের ছবি দিয়েছেন। 

চট্টগ্রামে থাকা তামিম আজ ঢাকায় ফিরেছেন। এরপর মাশরাফি মর্তুজা উদ্যোগ নিয়ে তাকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিয়ে আসেন। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ডাকেন প্রধানমন্ত্রী। ওই বৈঠক থেকে অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত জানান তামিম। 

বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেন, দেশের সর্বোচ্চ ব্যক্তি আমাকে ফেরার আহ্বান করেছেন। তার আহ্বান আমি ফেরাতে পারি না। তিনি আমাকে দেড় মাসের ছুটিও দিয়েছেন। যাতে সব (ইনজুরি) ঠিক করে ফিরতে পারি। এরপর আমি দেশের সব ধরনের (ওয়ানডে, টেস্ট) ক্রিকেট খেলবো।

তামিমের আগামী ১৮ জুলাই দুবাইয়ে পারিবারিক সফরে যাওয়ার কথা আছে। দেড় মাসের ছুটি শেষে সব ঠিক থাকলে জাতীয় দলের জার্সিতে তাকে এশিয়া কাপে খেলতে দেখা যাবে। ওয়ানডে দলকে নেতৃত্বও দেবেন তিনি।

দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় নির্বাচন: সিইসি
  • ১৮ মে ২০২৬
বাঁধ সুরক্ষা প্রকল্পে জামায়াত নেতার চাঁদা দাবি
  • ১৮ মে ২০২৬
ক্লাসে ছাত্রের পায়ে গুলি, মেডিকেল শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড
  • ১৮ মে ২০২৬
অব্যাহতি পাওয়ার পর দলের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে : হাম…
  • ১৮ মে ২০২৬
তিন উপজেলায় কালবৈশাখীর তাণ্ডব, গৃহহীন অর্ধসহস্রাধিক পরিবার
  • ১৮ মে ২০২৬
সদস্য সংগ্রহ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করল ঢাবির ‌‘ভয়েস অ…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081