মেসিকে ফিরে পেতে ফান্ড তৈরি করবে বার্সালোনা

২৬ এপ্রিল ২০২৩, ০৫:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি

বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি © ফাইল ফটো

লিওনেল মেসির তারকাখ্যাতির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বার্সেলোনার। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে ক্লাবটি ছাড়তে বাধ্য হন মেসি। জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ আর্জেন্টাইন তারকার। এরপর ফ্রি এজেন্টে ক্লাব পরিবর্তন করতে পারবেন তিনি। 

জানা গেছে, প্যারিসের ক্লাবটিতে চুক্তি নবায়নের প্রস্তাব থাকলেও মেসি তাতে সাড়া দিচ্ছেন না। এদিকে, লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন চলছে। তব, মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরাতে যে আর্থিক সক্ষমতা দরকার কাতালান ক্লাবটির তা নেই। 

এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছিল, মেসিকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেবে বার্সা। বছরে সব মিলিয়ে ২৫ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হবে। কিন্তু মেসি পিএসজিতে মৌসুমে প্রায় ১০০ মিলিয়ন ইউরো বেতন পান। ২৫ মিলিয়ন ইউরো বেতনে তাকে পাওয়া কঠিন হবে। কম বেতনে মেসিকে বার্সেলোনায় ফেরাতে হলেও বার্সার সব মিলিয়ে অন্তত ১৫০-২০০ মিলিয়ন ইউরোর বাজেট নিয়ে মাঠে নামতে হবে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাজও তেমনটাই বলেছেন। 

আর একারণে ফান্ড তৈরির চেষ্টা করছে বার্সা। সংবাদ মাধ্যম এএস দাবি করেছে, মেসিকে ঘরে ফেরাতে কাতালান ক্লাবটি মেসি জাদুঘর গড়ার কথা ভাবছে। ক্যাম্প ন্যুর ঠিক বিপরীতে অবস্থিত বার্সার একাডেমি লা মাসিয়া। সেখানেই কিংবদন্তি বার্সা ফুটবলারের নামে জাদুঘর তৈরি করতে চায় ক্লাবটি।

পরিকল্পনা বাস্তবায়ন করতে বার্সা কর্তৃপক্ষ এরই মধ্যে টেলিকমিউনিকেশন কোম্পানি ‘টেলিফোনিকা’-এর সঙ্গে আলোচনা শুরু করেছে। ওই জাদুঘর গড়ে তোলা সম্ভব হলে বছর জুড়ে পর্যটক আকর্ষণ করা সম্ভব হবে এবং বার্সার আয় বাড়বে বলে মনে করা হচ্ছে। অবশ্য বার্সা জাদুঘর থেকে আয়ের লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়নি। এছাড়া, মেসিকে ফেরাতে বার্সা অন্যান্য বিজ্ঞাপন স্বত্ব পাওয়ার চেষ্টাও করছে।

ট্যাগ: ফুটবল
বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9