নেইমারকে নিতে মুখোমুখি ইংল্যান্ডের দুই জায়ান্ট

২৬ এপ্রিল ২০২৩, ১০:৩৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
নেইমারকে নিতে মুখোমুখি ইংল্যান্ডের দুই জায়ান্ট

নেইমারকে নিতে মুখোমুখি ইংল্যান্ডের দুই জায়ান্ট © সংগৃহীত

বিশ্বের অন্যতম ফুটবল তারকাদের মধ্যে নেইমার একজন। ক্লাব ফুটবলে খেলে থাকেন ফরাসি ক্লাব পিএসজিতে। ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারকে এবার বিক্রির তালিকায় রেখেছে পিএসজি। দলবদলের বাজারে আবারও নাম উঠেছে ব্রাজিলের পোস্টার বয় নেইমারের। পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি নেইমারের বিক্রির ঘোষণার পর, তাকে দলে নিতে উঠেপড়ে লেগেছে দুই ইংলিশ ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

এরই মধ্যে বেশকিছু সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, নাসের আল খেলাইফির সঙ্গে কথাও কিনা বলেছেন বোয়েলি। তার সঙ্গে সাক্ষাৎ করে নেইমারের বিক্রির অপশন জানতে চেয়েছেন। নেইমারকে আগে থেকেই পছন্দের তালিকায় রেখেছিলেন চেলসির মালিক টড বোয়েলি।

সর্বশেষ গত ফেব্রুয়ারিতে নেইমারকে নিতে আগ্রহের কথা জানিয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। সেই সময় ইংলিশ ক্লাবের পক্ষ থেকে পিএসজির মালিক নাসির আল খেলাইফির সঙ্গে যোগাযোগের কথাও জানিয়েছিল ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।

এদিকে শুধু চেলসিই নয়, আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও নেইমারকে কিনতে চাইছে। ফ্রান্সের সংবাদ মাধ্যম ফুট মারকেতো দাবি করেছে, নেইমার পরিস্থিতির ওপর ক’মাস ধরেই চোখ রাখছে রেড ডেভিলসরা। জানুয়ারির দলবদলের সময়ও নাকি নেইমারের বিষয়ে খোঁজ খবর নিয়েছিল প্রিমিয়ার লিগের ধনী এই ক্লাবটি।

তবে তখন ম্যানচেস্টার ইউনাইটেড কেনা-বেচা নিয়ে বেশ জটিল অবস্থায় পড়েছিল  গ্লাজের ফ্যামিলি। যার কারণে তখন নেইমারকে কিনতে পারেনি তারা। তবে এবার আবারও আগ্রহ দেখিয়ে ইংলিশ লিগের সবচেয়ে সফল দলটি।

আরও পড়ুন: রোনালদোর শাস্তি চান নারী আইনজীবী

মৌসুমের শুরুর সময়ও নেইমারকে বিক্রির গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত কেউ তার প্রতি আগ্রহ না দেখায় শেষ পর্যন্ত পিএসজিতেই রয়ে যান নেইমার। ২০২৭ সালের জুন পর্যন্ত ৩১ বছর বয়সী নেইমারের সঙ্গে প্যারিসিয়ানদের চুক্তির মেয়াদ ছিল। বড় ম্যাচের আগে ইনজুরিতে পড়ায় তাকে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন ক্লাবটির সভাপতি। 

এদিকে গোড়ালির ইনজুরিতে পরে চলতি মৌসুম থেকে ছিটকে গেছে নেইমার। ইতোমধ্যে ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ার শেষদিকে আছেন নেইমার। কিন্তু এখনই তিনি মাঠে নামতে পারছেন না।  ইনজুরিতে পড়ার আগে নেইমার পিএসজির হয়ে চলতি মৌসুমে ২৯ ম্যাচে করেছিলেন ১৯ গোল। বেশ দারুণ ছন্দেই ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে অনেক আকাশচুম্বী মূল্য ব্রাজিলিয়ান তারকাকে দলে ভিড়িয়েছিল ফরাসি ক্লাবটি। তখন ২২ কোটি ২০ লাখ ইউরোতে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন নেইমার। পিএসজির হয়ে ১৬৫ ম্যাচে ১১৫ টি গোল করেছিলেন এ তারকা ফুটবলার।

নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9