সৌদি আরবে পরিবারসহ মাশরাফির ঈদ উদযাপন

২২ এপ্রিল ২০২৩, ০২:২৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
স্ত্রী-সন্তানসহ মাশরাফি বিন মুর্তজা

স্ত্রী-সন্তানসহ মাশরাফি বিন মুর্তজা © ফেসবুক থেকে সংগৃহীত

সৌদি আরবে পরিবারসহ ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর আগে ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারসহ সৌদি আরবে যান তিনি।পবিত্র ওমরাহ পালন শেষে সেখানেই ঈদ উল ফিতর উদযাপন করছেন সাবেক তারকা এই ক্রিকেটার। 

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সহধর্মিণী সুমনা হক সুমি স্বামী এবং সন্তানদের সঙ্গে ঈদ উদযাপনের ছবি দিয়ে মাশরাফি লিখেছেন, আনন্দ এবং ভালবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!

আরো পড়ুন: ঈদের নামাজ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

এর আগে গেল সোমবার হজ পালনের উদ্দেশে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফি। তবে কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি।

উল্লেখ্য, চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএলে) মাশরাফি খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মাশরাফি। তার নেতৃত্বাধীন দল রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার লিগের খেলা। ঈদের পর আগামী পহেলা মে মাঠে গড়াবে সুপার লিগ।

ট্যাগ: মাশরাফি
মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081