ঈদের নামাজ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

২২ এপ্রিল ২০২৩, ০১:৫০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
হোসেনপুর থানা

হোসেনপুর থানা © ফাইল ফটো

ঈদের নামাজকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ি এলাকার ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি উপজেলার জিরানী ইউনিয়নের বাসিন্দা। এতে আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের মধ্যে ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রয়েছেন।

আরও পড়ুন: শোলাকিয়ায় চার লক্ষাধিক মুসুল্লির নামাজ আদায়

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

ট্যাগ: সংঘর্ষ
অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬