‘অশ্লীল’ অঙ্গভঙ্গি করেও শাস্তি পাচ্ছেন না রোনালদো

২১ এপ্রিল ২০২৩, ০২:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM

© সংগৃহীত

সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষের ম্যাচে আল নাসরের হয়ে খেলা ক্রিস্টিয়ানো রোনালদোর অঙ্গভঙ্গি এবং প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ফাউল করা নিয়ে শাস্তির শঙ্কা ছিল। তবে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ি নির্দোষ প্রমাণিত হয়েছেন রোনালদো। কোনও শাস্তি পেতে হচ্ছে না তাকে। শুধু তার ক্লাব আল নাসরকে ১৫ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে।  

আল হিলালের বিপক্ষে সেই ম্যাচে ২-০ গোলে হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। ওই ম্যাচে ‘রেসলিং স্টাইলে’ ফাউল করে হলুদ কার্ড দেখেন সিআরসেভেন। এরপর দ্বিতীয়ার্ধে ‘মেসি, মেসি স্লোগান’ ওঠায় তার বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে।  

রোনালদোর ওই অঙ্গভঙ্গিকে সৌদি আরবের নীতি-নৈতিকতার পরিপন্থি উল্লেখ করে একদল ভক্ত তাকে প্রো লিগ থেকে বহিষ্কারের দাবি করেছেন। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে অশোভন আচরণের জন্য শাস্তি পেতে হচ্ছে না। 

সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি আল নাসরকে ১৫ হাজার রিয়াল জরিমানা করেছে। যা রোনালদোর ওই আচরণের জন্য নয়। বরং ম্যাচের দ্বিতীয়ার্ধে আল নাসর দেরি করে মাঠে প্রবেশ করায় ওই সাজা দেওয়া হয়েছে। 

সৌদি ফুটবল কর্তৃপক্ষ ম্যাচটি রিভিউ করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া রোনালদোর অশোভন ইঙ্গিতের অভিযোগ এড়িয়ে গেছে। বিষয়টি নিয়ে আল নাসর কর্তৃপক্ষ জানিয়েছে, রোনালদো কোন অশ্লীল অঙ্গভঙ্গি করেননি। ম্যাচের দ্বিতীয়ার্ধে সংবেদনশীল স্থানে ব্যথা পাওয়ায় (ইনজুরি) রোনালদো ওমনটা করেন। 

আল নাসর জোর দিয়ে বলেছে, রোনালদোর ব্যথা পাওয়ার বিষয়টিই সঠিক। ভক্তদের দাবির প্রেক্ষিতে মৌসুমে ২০০ মিলিয়ন ডলার বেতনে সৌদি লিগে আনা রোনালদোর বিষয়ে ক্লাবটি বলেছে, ভক্তরা যা খুশি ভাবতে পারে, এ বিষয়ে তারা উন্মুক্ত।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9