বাবরকে অধিনায়ক থেকে সরানো বিতর্কে মুখ খুললেন আফ্রিদি

১১ এপ্রিল ২০২৩, ০২:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
বাবর আজম ও শহীদ আফ্রিদি

বাবর আজম ও শহীদ আফ্রিদি © সংগৃহীত

অনেক দিন ধরে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা চলছে। এবারের বিতর্কে বাবর আজম আর শহীদ আফ্রিদিকে ঘিরে। শহীদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ এসেছে বাবরকে অধিনায়কত্ব থেকে সরানোর। এমন ঘটনায় রীতিমতো অবাক আফ্রিদি। বাবরকে অধিনায়কের পদ থেকে আফ্রিদি নাকি সরাতে চেয়েছিলেন, এই দাবি তুলেছেন পিসিবি প্রধান নাজাম শেঠি। এমন মন্তব্যের পর আফ্রিদির সমালোচনায় গরম পাকিস্তানের ভক্তরা। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন সাবেক এই তারকা ক্রিকেটার আফ্রিদি।

ঘরের মাঠে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই হোম সিরিজে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদিকে জাতীয় নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল পিসিবি। তবে নাজাম শেঠি অভিযোগ তুলেন, সেই অন্তর্বর্তী নির্বাচক কমিটিই বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হন রমিজ রাজা। এরপরই পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেন নাজাম শেঠি। প্রধান নির্বাচকের পদ থেকে সরানো হয় মোহাম্মদ ওয়াসিমকেও। এরপর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন আফ্রিদিকে।

অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা অবস্থাতেই আফ্রিদি নাকি বাবরকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছেন-গত পরশু শেঠি এমন দাবি করেন। এমন কথা শুনে তাজ্জব বনে যান আফ্রিদি। 

 

f0613707-cb7a-4b1b-b989-a0b50852936c

পাকিস্তানের এই লেগস্পিনার গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘নাজাম শেঠির সঙ্গে আমি কথা বলেছি। বাবর আজমের অধিনায়কত্বের ব্যাপারে আমাকে উল্লেখ করে তিনি (শেঠি) কিছু বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবকিছু স্পষ্ট করে বলেছেন। আলোচনা এখানেই শেষ। নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর ও পাকিস্তান দলকে শুভকামনা।’

বাবরকে ছাড়া কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। সেই সিরিজে অধিনায়ক ছিলেন শাদাব খান। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে আবার ফিরছেন বাবর। কিউইদের বিপক্ষে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

আগামী ১৪ এপ্রিল লাহোরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। দুই ফরম্যাটেই পাঁচটি করে ম্যাচ খেলবে দল দুটি।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9