বার্সা-জিরোনা ম্যাচে গ্যালারিতে দর্শকদের মেসি মেসি চিৎকার

১১ এপ্রিল ২০২৩, ০৯:৪৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
বার্সা-জিরোনা ম্যাচে গ্যালারিতে দর্শকদের মেসি মেসি চিৎকার

বার্সা-জিরোনা ম্যাচে গ্যালারিতে দর্শকদের মেসি মেসি চিৎকার © সংগৃহীত

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন চোখে মাখা বার্সেলোনাকে ক্যাম্প ন্যুতে জিততে দেয়নি জিরোনা। দারুণ সব সেভে গোলরক্ষক পাওলো গাজ্জানিগা হতাশ করলেন রাফিনহা, রোনালদ আরাউহো, গাভিদের। ফলে ঘরের মাঠে পয়েন্ট খোয়াতে হলো কাতালানদের। জিতলেই নিকটপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যেত বার্সেলোনা। তবে বার্সেলোনা ম্যাচ মানেই যেনে মেসি। তাইতো বার্সা-জিরোনা ম্যাচের ১০ মিনিটের মাথায় ক্যাম্প ন্যুর গ্যালারিতে বড় একটা অংশজুড়ে দর্শক ‘মেসি! মেসি!’ রব তুলেছিলেন।

সোমবার (১০ এপ্রিল) রাতে কাম্প ন্যূয়ে অনুষ্ঠিত লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

তবে ম্যাচের ১০ মিনিটে দেখা গেল ভিন্ন চিত্র। বার্সেলোনায় মেসি ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। সে জন্যই হয়তো তাঁকে মনে করতে ম্যাচের ১০ মিনিটে মুহূর্তটা বেছে নিয়েছিলেন বার্সার সমর্থকেরা। তবে সেটি শুধু ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়কে স্মরণ করতেই নয়। এবারের মৌসুম শেষে মেসিকে পিএসজি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বার্সা। সমর্থকেরা তা জানেন বলেই ম্যাচে তাঁকে স্মরণ করে ফিরে আসার দাবিটা আরও জোরালো করেছেন। 

70de135d-09fe-476d-8809-35fc5790cc25

ম্যাচের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচটি। বল এই বার্সেলোনার গোলমুখে তো এই জিরোনার গোলমুখে। শুরুর দুই মিনিটেই সফরকারীরা বার্সার দুর্গে পরপর কয়েকটি হানা দেয়। এর একটু পরই অল্প সময়ের ব্যবধানে দু’বার সুযোগ আসে বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির সামনে। গাভির ক্রস থেকে প্রথম সুযোগ মিসের পর, দ্বিতীয় বার তিনি বল গোলবারের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে দেন।

নবম মিনিটেও এগিয়ে যেতে পারত কাতালানরা। গোল হয়ে গেলে অবশ্য ‘কৃতিত্ব’টা পেতেন জিরোনার খেলোয়াড়েরা। জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা ও ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনোর ভুল বোঝাবুঝিতে গোল প্রায় হয়েই গিয়েছিল। ৩৬তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। দুরূহ কোণ থেকে রাফিনহার প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।

ওই কর্নার থেকে রোনালদো আরাউহোর ক্লিকে বল জালে যাচ্ছিল। এবারও দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। বল গোললাইন পেরিয়ে গিয়েছে ভেবে আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। রিপ্লে দেখে ধারাভাষ্যকারও বলছিলেন, হয়তো গোল হতে পারে। ভিএআরের সাহায্যে সেটিও নাকচ হয়ে যায়। এভাবে গোলশূন্য ড্র-য়ে বিরতির পর দ্বিতীয়ার্ধও চলতে থাকে একই তালে।

৭৮তম মিনিটে সুযোগ পান লেভানদোভস্কি। সার্জিও বুস্কেটসের থ্রু বল বক্সে পান তিনি। সেখানে জিরোনার ডিফেন্ডাররা তাকে রুখে দেন। এভাবে ঘরের মাঠে আরেকটি হতাশার ফল নিয়ে ফিরল বার্সা।

ক্যাম্প ন্যুতে বার্সার আরেকটি হতাশার রাত

আসরে ২৮ ম্যাচে জাভি হার্নান্দেজের শিষ্যদের এটি তৃতীয় ড্র। ২৩ জয়ের পাশাপাশি দুটি হারের স্বাদ নিয়েছে তারা। ৭২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১১ নম্বরে থাকা জিরোনার পয়েন্ট সমান ম্যাচে ৩৫। এই ড্রয়ে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে গিয়েছে বার্সেলোনা। ২৮ ম্যাচ খেলা কার্লো আনচেলত্তির শিষ্যদের পয়েন্ট ৫৯। তারা আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার সামনে, ৩ দলের দৌড়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১২ জনকে চাকরি দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে, কালচারাল ও মিডিয়া লীগের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9