দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ AM
ইমতিয়াজ উদ্দিন হৃদয়

ইমতিয়াজ উদ্দিন হৃদয় © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২০) নামের মোটরসাইকেল আরোহী দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহত ইমতিয়াজ উদ্দিন হৃদয় বান্দরবান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিয়াজান মাস্টার পাড়ার মো. লোকমানের দ্বিতীয় ছেলে।

দুর্ঘটনার পর পথচারীরা ইমতিয়াজ উদ্দিন হৃদয়কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ইমতিয়াজ উদ্দিন হৃদয় নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বান্দরবান সরকারি কলেজে যাচ্ছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেলটি সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা ইউনিয়নের শিশুতল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দুর্ঘটনার জন্য দায়ী ঈগল পরিবহনের বাসটি সাতকানিয়া অতিক্রম করে লোহাগাড়া এলাকায় পৌঁছার পর মহাসড়কের পাশে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম সেখানে গিয়ে বাসটি আটক করে জব্দ করেন।

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9