জয় পেল পিএসজি, রোনালদোর রেকর্ড ভেঙে শীর্ষে মেসি

০৯ এপ্রিল ২০২৩, ০৯:১৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
রোনালদোর রেকর্ড ভেঙে শীর্ষে মেসি

রোনালদোর রেকর্ড ভেঙে শীর্ষে মেসি © সংগৃহীত

আর্জেন্টাইন সুপারস্টার মেসি ও রামোস জুটি বেঁধে প্রায় চার সপ্তাহ পর দলকে জয় এনে দিলেন। এর আগে টানা দুই ম্যাচে তারা পরাজয় নিয়ে ফিরে। ফলে লীগ টেবিলের দুইয়ে থাকা লেন্সের সঙ্গে তাদের ব্যবধান নেমে আসে তিনে। প্রথমার্ধে মেসি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। ম্যাচে পিএসজির হয়ে প্রথম গোলটি করে রেকর্ড গড়েছেন মেসি। যা ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লা পুলগার ৭০২তম গোল।

এই মাইলফলকে পা রাখতে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙেছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। এতদিন ৭০১টি গোল নিয়ে ইউরোপের শীর্ষ লিগে সমান গোলের মালিক ছিলেন মেসি ও রোনালদো। আর গতরাতের ম্যাচে ৭০২তম গোলটি করে রোনালদোকে পেছনে ফেলেন মেসি। বর্তমানে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক মেসি।  

শনিবার (৮ এপ্রিল) রাতে ফরাসি লিগ ওয়ানের ৩০ রাউন্ডের ম্যাচে নিসের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান আরও সুসংহত করল মেসি-এমবাপ্পেরা।

ম্যাচের ২৬তম মিনিটে মেন্দেসের ক্রসে শরীর কিছুটা ঘুরিয়ে বাঁ পায়ে শট নেন মেসি। নিসের গোলকিপারকে ফাকি দিয়ে বল জালে জড়ান তিনি। যাতে এবার লিগে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৪টিতে।

Image

এরপর থেকেই পিএসজিকে চেপে ধরে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে দুটি ভালো সুযোগ তৈরি করে পিএসজির রক্ষণে কাঁপন ধরিয়ে দিয়েছিল নিস। কিন্তু পোস্টের নিচে দোন্নারুম্মার পাহাড়সমান দৃঢ়তায় গোলবঞ্চিত হয় লিগে টানা চার ম্যাচ ড্র করে আসা দলটি। দ্বিতীয়ার্ধেও পিএসজিকে অস্বস্তিতে ফেলে নিসের ফরোয়ার্ডরা। তবে দোন্নারুম্মার দুর্দান্ত গোলকিপিং আর ভাগ্যের জোরে পার পেয়ে যায় পিএসজি।

এদিন নিজেকে হারিয়ে খোঁজা এমবাপ্পে ভালো সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হন। তাই নিসের আক্রমণে কিছুটা আঁতকে উঠেছিল পিএসজি৷ তবে ৭৬তম মেসির অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করে নেয় পিএসজি। আর্জেন্টাইন তারকার কর্নার থেকে নেওয়া শট ডি-বক্সে অনেকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন রামোস। এরপরও ম্যাচের শেষ পর্যন্ত নিসের চাপ সামতায় পিএসজির ফুটবলাররা৷ কিন্তু জালের দেখা পায়নি কোনো দল।

এ জয়ে ৩০ ম্যাচে ২২ জয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লঁস। আর ৩০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে নিস।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9