কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কাল যোগ দেবেন লিটন দাস

০৮ এপ্রিল ২০২৩, ০৬:০৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
লিটন দাস

লিটন দাস © ফাইল ছবি

কলকাতায় দলের সঙ্গে আগামীকাল রবিবার যোগ দেবেন বাংলাদেশি ব্যাটার লিটন দাস। জানিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আমদাবাদের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তিনি কলকাতায় থাকবেন। দল এসে তাঁর তাঁর সঙ্গে যোগ দেবেন।

নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে সোজা কলকাতায় আসবেন লিটন। অন্যদিকে, দল এই মুহূর্তে আমদাবাদে রয়েছে। সেখানে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। সেই ম্যাচ খেলে কলকাতায় ফিরবে কেকেআর। তখন দলের সঙ্গে যোগ দেবেন লিটন। 

কলকাতার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতেও পারবে। রবিবারের পর কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল। হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতাতেই হবে সেই ম্যাচ।

৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছিল বাংলাদেশ। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) শেষ হয় সেই ম্যাচ। এর পরেই বাংলাদেশের উইকেটরক্ষক কলকাতায় আসবেন বলে জানা গিয়েছিল। যদিও বাংলাদেশের একটি ক্রিকেট ওয়েবসাইট দাবি করে যে, ১০ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে খেলে আইপিএল খেলতে আসবেন লিটন। কেকেআর জানিয়ে দেয় যে তার আগেই কলকাতা আসবেন তিনি।

সাকিব আল হাসান এবং লিটনকে নিলামে কিনতে ২ কোটি টাকা খরচ করেছিল কেকেআর। সাকিব যদিও আইপিএলে যেতে পারেননি। তার বদলে জেসন রয়কে দলে নেয় কলকাতা। তবে লিটন আসবেন। যদিও মে মাসে আয়ারল্যান্ডে খেলতে যাবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে চলে যাবেন লিটনও। সাকিব এবং লিটনকে আইপিএলের শুরু থেকে কলকাতা না পেলেও দিল্লি ক্যাপিটালসে শুরু থেকেই রয়েছেন মুস্তাফিজুর রহমান। যদিও তাকে এখনও কোনও ম্যাচে খেলানো হয়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9