আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন সাকিব

০৭ এপ্রিল ২০২৩, ১০:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন আইপিএলে খেলার জন্য এনওসি (অনাপত্তিপত্র) ইস্যুতে আলোচনায় ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এনওসি জটিলতার কারণে সঠিক সময়ে তার আইপিএলেও যোগ দেয়া হয়নি। শেষমেষ আইপিএলে না যাওয়ার সিদ্ধান্ত কোলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দেন। 

শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে সংবাদ সম্মেলনে আইপিএল ইস্যুতে কথা বলেন সাকিব। জানান আইপিএলে খেলতে না যাওয়ার কারণও

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আইপিএল অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। কেননা এটি বিশ্বকাপের বছর। কিন্তু যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো..কি আর করার।’

আইপিএল না খেললে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন কিনা তাও রহস্যের মধ্যে রেখে দিলেন সাকিব। বললেন,  ‘সেটা সময়ই বলে দেবে, দেখি।’

এর আগে গত সোমবার পুরো আসরজুড়ে সাকিবকে না পাওয়ায় তাকে নাম সরিয়ে ফেলার অনুরোধ করেছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। আর সেই আবেদনে সাড়া দিয়ে সাকিব নাম সরিয়ে নেন।

সাকিবের না খেলার সিদ্ধান্তের কারণে তার বদলী হিসেবে ইংলিশ ব্যাটার জেসন রয়কে দলে নিয়েছে কলকাতা। যার এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081