ক্যারিয়ার-সেরা অবস্থানে লিটন-সাকিব-তাসকিন, র‍্যাঙ্কিংয়ের উন্নতি

০৬ এপ্রিল ২০২৩, ১২:৫৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
র‍্যাঙ্কিংয়ে সাকিব-লিটন-তাসকিনের উন্নতি

র‍্যাঙ্কিংয়ে সাকিব-লিটন-তাসকিনের উন্নতি © সংগৃহীত

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ। তাসকিন বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন। তিন ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন তাসকিন। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার লিটন কুমার দাস।

বুধবার (৫ এপ্রিল) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। যেখানে ব্যাটারদের তালিকায় লিটন এগিয়ে এসেছেন ২১ নম্বর স্থানে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লিটনের ব্যাটে আসে যথাক্রমে ৪৭, ৮৩ ও ৫ রান। যার সুবাদে ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠেছেন লিটন।

চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে ৪ উইকেট নেওয়া ডানহাতি পেসার তাসকিন পরের ম্যাচে ২৭ রানে নেন ৩টি। শেষ ম্যাচে দলের হারের দিনে তার প্রাপ্তি ছিল ২৮ রানে একটি উইকেট।

আরও পড়ুন: এমসিসির সম্মাননা আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি: মাশরাফি

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে লিটন এক ধাপ এগিয়ে নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেলের সঙ্গে যৌথভাবে ২১ নম্বরে আছেন। ওই ম্যাচে ২৪ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলা সাকিব এক ধাপ এগিয়ে ৬২ নম্বরে আছেন। অলরাউন্ডারদের তালিকায় তিনি ধরে রেখেছেন শীর্ষস্থান।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব। বোলারদের তালিকায় চূড়ায় আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081