শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের

১৯ মে ২০২৬, ০২:০৫ AM
ফাহাম আব্দুস সালাম

ফাহাম আব্দুস সালাম © সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিত ও সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসতে শিক্ষামন্ত্রীর কাছে তিনটি সুনির্দিষ্ট প্রত্যাশা ও প্রস্তাবনা তুলে ধরেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। সোমবার (১৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবিগুলো জানান।

ফাহাম আব্দুস সালামের ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য নিচে হুবহু তুলে ধরা হলো— ‘আমি শিক্ষামন্ত্রীর কাছে যে ৩টা জিনিস আপাতত আশা করি।’
 
১. ২০২৭ এ বাংলাদেশের ৩ মিডিয়াম স্কুল কলেজের সুস্পষ্ট একাডেমিক ক্যালেন্ডার থাকবে এবং সেটা জানুয়ারিতেই দিয়ে দেওয়া হবে। এক চুল এদিক সেদিক হতে পারবে না। 

২. ২০২৮ সাল থেকে বাংলাদেশের ৩ মিডিয়াম স্কুলের একাডেমিক ক্যালেন্ডার অভিন্ন হবে। অর্থাৎ ফেব্রুয়ারির ২৭ তারিখ থেকে মার্চের ১৬ তারিখ পর্যন্ত যদি স্কুল বন্ধ থাকে - ৩ মিডিয়াম স্কুলেই একই সাথে বন্ধ থাকবে। কীভাবে সমন্বয় হবে - সেটা শিক্ষকদের ডেকে একসাথে নিশ্চিত করুন।

৩. ২০২৭ সাল থেকে প্রতিটা বিষয়ের প্রতিটা ক্লাসের একটা কোড নাম্বার থাকবে এবং ঐ ক্লাসে কী পড়ানো হবে - সেটা আগে থেকেই বছরের শুরুতে ইন্টারনেটে জানিয়ে দেয়া হবে। ধরেন যে ৭ম শ্রেণীর ইংরেজি ১ম পত্রের নবম ক্লাস। এর কোড নাম্বার হতে পারে ENG01-07-009 . এই নবম ক্লাসটি যেই তারিখেই অনুষ্ঠিত হোক - ক্লাসে যে কন্টেন্ট পড়ানো হবে - সেটা মন্ত্রণালয় ঠিক করবে টেক্সটবই অনুযায়ী। আপনারা যদি আগে থেকেই ক্লাসের কন্টেন্ট ফিক্স করেন - য়ুটিউবে দেখবেন যে সেই ক্লাসের কন্টেন্ট বানানো হবে শত শত। কিন্তু এর মূল কন্টেন্ট সেন্ট্রালি ফিক্স করতে হবে।

দয়া করে কোনো বিষয় মন্ত্রণালয়ের পাবলিক সার্ভেন্টদের দিয়ে ঠিক করবেন না। শিক্ষকদের ডাকুন - সামনে ক্যালেন্ডার দিন ও AI ব্যবহার করতে বলুন। তাদের নিজেদের ফিক্স করতে বলুন। কিন্তু যেটা ফিক্সড হবে সেখান থেকে এক চুল নড়বেন না। আগে থেকেই বলুন যে আমরা ২০২৮ সালে এই এই কাজ করবো - যেন কোনো প্যারেন্টস কমপ্লেইন না করে যে আমাদেরকে হুট করে বিপদে ফেলা হয়েছে। 

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর প্রথম স্টেপ হলো পুরা দেশকে ডিসিপ্লিনের মধ্যে আনা। স্ট্রাকচার ঠিক করতে হবে এবং সেক্ষেত্রে কাওকে কোনো প্রতিষ্ঠানকে ক্রিয়েটিভিটির সুযোগ দেবেন না।

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে মানুষের ঢল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9