অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১

১৯ মে ২০২৬, ১২:১৮ AM
গ্রেপ্তার হওয়া যুবক

গ্রেপ্তার হওয়া যুবক © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় ঘাতক চালক মো. নাজমুল (২০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার (১৮ মে) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

এর আগে রবিবার (১৭ মে) রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার কলেজ গেটসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত কুরী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

র‍্যাব জানায়, গত ৬ মে দুপুর পৌনে ১২টার দিকে মিনিটে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা তন্ময় কুরী ও তার সহপাঠী জিৎ দেবনাথকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তন্ময়ের অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর জানান, এ ঘটনায় নিহতের বাবা কার্তিক কুরী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত চালককে শনাক্ত করে গ্রেপ্তার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল পুনঃপ্রকাশ, কোন বোর্ডে জিপিএ-৫ …
  • ২৩ নভেম্বর ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘উইন্টার এন্টারপ্রেনার্…
  • ২৩ নভেম্বর ২০২৬
সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন না ৫৫৪৮ শিক্ষার্থী
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল পুনরায় প্রকাশ, দেখুন এখানে
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ফেল থেকে জিপিএ-৫ পেলেন ২০ জন, ১৮ জনই এক বোর্ডের
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে গড়মিল, ফের হিসাব কষছে বোর্ড
  • ২৩ নভেম্বর ২০২৬