রোনালদোর জোড়া গোলে আল-নাসরের গোলবন্যা

০৫ এপ্রিল ২০২৩, ০৯:০০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১১ গোল করলেন রোনালদো

সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১১ গোল করলেন রোনালদো © সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো বারবার প্রমাণ করছেন তিনিই সেরা। একের পর এক রেকর্ডও গড়ে চলছেন। জোড়া গোল করেছেন দলের হয়ে সিআরসেভেন। ইউরো বাছাইপর্বে পর পর তিন ম্যাচে জোড়া গোল করেন দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম দু’বার পর্তুগালের জার্সিতে এবং এবার আল-নাসরের হয়ে দুই গোল করেছেন সিআরসেভেন। যার মাধ্যমে সৌদি ক্লাবটির রাতটাও রাঙিয়ে দিয়ে প্রতিপক্ষ দলকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। রোনালদোর জোড়া গোলে আল আদালাহর বিপক্ষে গোলবন্যা বইয়ে দিয়েছে আল নাসর।

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রিন্স আবদুল্লাহ বিন জালাভি স্টেডিয়ামে ৩৮ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচ। এরপর পেনাল্টি পায় আল নাসর। সেখান থেকে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন পর্তুগিজ তারকা রোনালদো। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আল নাসর। 

বিরতি থেকে ফিরে একের পর আক্রমণ সাজাতে থাকে তারা। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। অবশেষে ম্যাচের ৫৫ মিনিটে নাসরের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তালিস্কা। তালিস্কার অ্যাসিস্টে রোনালদো ৬৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন। এ নিয়ে সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১১ গোল করলেন পর্তুগিজ তারকা।

আদালাহ বেশ কয়েকবার আক্রমণ সাজালেও বল লক্ষ্যে রাখতে পারেনি। উল্টো ৭৮ মিনিটে আরও একটি গোল হজম করে তারা। এ গোলও আসে তালিস্কার পা থেকে। নাসরের সবশেষ গোলটি করেন আয়মান ইয়াহা। তাতে বিশাল জয় নিশ্চিত হয় রোনালদোদের।

আরও পড়ুন: আইপিএলে না গিয়ে শিশিরের সঙ্গে জুটি বাঁধলেন সাকিব

আল আদালাহর বিপক্ষে ৫-০ ব্যবধানের এই বড় জয়ের পরও সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে আল নাসের। ২২ ম্যাচে দলটির পয়েন্ট ৫২। আর সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে আল ইত্তিহাদ।

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১২ জনকে চাকরি দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে, কালচারাল ও মিডিয়া লীগের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9